আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদের জুমার নামাজে ককটেল হামলা: আহত ৬

চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদের জুমার নামাজে ককটেল হামলা: আহত ৬

বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশে পুলিশ বলছে, চট্টগ্রামে নৌবাহিনীর
একটি মসজিদে ককটেল হামলায় অন্তত ছ’জন
আহত হয়েছে। তাদের একজনের অবস্থা
গুরুতর।
পতেঙ্গায় ঈশা খা ঘাঁটিতে আজ শুক্রবার জুম্মার
নামাজের সময় এই এই হামলার ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম থেকে পুলিশের একজন কর্মকর্তা হারুনুর
রশিদ হাজারী বিবিসি বাংলাকে জানিয়েছেন, নামাজ শুরু
হওয়ার পর প্রথম রাকাতেই এই হামলা চালানো হয়।
“সুরা ফাতিহা পড়ার পরই দুটো ককটেল ছুঁড়ে এই
হামলা চালানো হয়েছে,” বলেনি তিনি।
সেখান থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল
উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, হামলার সময় মসজিদে দুশো জনের
মতো মুসল্লি নামাজ পড়ছিল বলে তারা জানতে
পেরেছেন।
এই ঘটনায় মিজান নামে নৌবাহিনীর একজন
ব্যাটম্যানকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ বলছে, তৃতীয় ককটেলটি ছোড়ার সময়
স্থানীয় মুসল্লিরাই তাকে আটক করে পুলিশের
হাতে তুলে দিয়েছে।
বাংলাদেশে সামরিক বাহিনীর ওপর এধরনের হামলার
ঘটনা খুবই বিরল।
হারুনুর রশিদ হাজারী বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি
করা এবং পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার
জন্যেই এই হামলা চালানো হয়েছে বলে তারা ধারণা
করছেন।
মসজিদটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশের বিশেষ বাহিনী র্যাব ওই এলাকাটি ঘিরে
রেখেছে। সেখানে আলামত সংগ্রহের কাজ
চলছে।
পুলিশ বলছে, আটক ওই ব্যক্তি টেক্সটাইল
ইঞ্জিনিয়ারের ভুয়া সার্টিফিকেট দেখিয়ে
নৌবাহিনীতে চাকরি নিয়েছিলেন।
যে মসজিদটিতে হামলা চালানো হয়েছে সেটি
অত্যন্ত সংরক্ষিত একটি এলাকায়। সাধারণ
লোকজনের সেখানে প্রবেশাধিকার নেই।
সাধারণত কলোনির লোকেরাই সেখানে নামাজ
পড়তে যান।
আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া
হচ্ছে। আর যিনি গুরুতর আহত হয়েছেন তাকে
হেলিকপ্টারে করে চট্টগ্রামের সামরিক হাসপাতালে
নিয়ে যাওয়া হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত