আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পর পর দুই দিন গোলাগুলি বাংলাদেশ-ভারত সীমান্তে

পর পর দুই দিন গোলাগুলি বাংলাদেশ-ভারত সীমান্তে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

বাংলাদেশ ভারত সীমান্তে পর পর দুই দিন গোলাগুলির ঘটনায় সীমান্তে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

রোববার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হন।

অভিযোগ উঠেছে, ওইদিন রাতে ওই যুবকসহ পাটগ্রামের সাত-আটজন ব্যক্তি কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে মিলে সীমান্তে গরু পাচারের চেষ্টা করছিলেন।

এ সময় বিএসএফের তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ওই যুবক গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যান। গুলিবিদ্ধ লাশটি কাঁটাতার থেকে ২০০ গজ ভেতরে পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসী। পরে মেখলিগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পরদিন মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি কৃষক আহত হন।

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী- বিজিবি’র ৬০ ব্যাটেলিয়নের অধিনায়ক আশিক হাসান উল্লাহ বিবিসি বাংলাকে জানান, সকালে ওই দুই কৃষক সীমান্ত ঘেঁষে বাংলাদেশের অংশে গরু চড়াচ্ছিলেন। এসময় বিএসএফ- এর টহল দল আচমকা তাদের ওপর ছররা গুলি ছোঁড়ে।

এতে দুই কৃষকের একজন হাতে এবং অপরজন মুখের কাছে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনাকে ঘিরে বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের একটি পতাকা বৈঠক হয়। সেখানে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

এ ব্যাপারে তদন্ত করে দোষিদের বিচারের আওতায় আনতে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। বিজিবি এ বিষয়ে তদন্ত স্বাপেক্ষে দোষিদের নিজস্ব আইনে বিচারের আশ্বাস দিয়েছে বলে জানান, আশিক হাসান উল্লাহ।

সাধারণ কোরবানির ঈদের কয়েক মাস আগে থেকে সীমান্তে গরু পাচারের হার বেড়ে যায়, এ কারণে সহিংসতার আশঙ্কাও বাড়ে। তাই বছরের এই সময়ে সীমান্তের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে বিজিবির পক্ষ থেকে কড়া পাহারার ব্যবস্থা করা হয় বলে তিনি জানান।

“কোরবানির ঈদের আগে গরু পাচারের প্রবণতা বেশি থাকে। তাই সীমান্তের যেসব পয়েন্টে গরু পাচারের আশঙ্কা রয়েছে আমরা সেই অংশে ইতিমধ্যে নজরদারি বাড়িয়েছি। এ ব্যাপারে বিএসএফ-কে অবহিত করা হয়েছে। আমরা পাচার প্রতিরোধে ঈদের দুই এক মাস আগে থেকেই সতর্ক অবস্থানে যাই যেন অনাকাক্ষিত ঘটনা এড়ানো যায়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত