আপডেট :

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

আম পরিবহনের জন্য স্পেশাল ট্রেনের উদ্বোধন

আম পরিবহনের জন্য স্পেশাল ট্রেনের উদ্বোধন

উদ্বোধন করা ম্যাংগো স্পেশাল ট্রেন

কম খরচে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে উপস্থিত হয়ে এ ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ম্যাংগো ট্রেনটি উদ্বোধনের পর ট্রেনটি চলে যাবে জেলার রহনপুর স্টেশনে। সেখানে বুকিং হওয়া আম নিয়ে বিকাল ৪ টায় ট্রেনটি যাত্রা শুরু করবে রাজধানীর উদ্দেশ্যে। পথিমধ্যে ১৪টি স্টেশনে আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকার তেজগাঁওতে পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে।

উদ্বোধন হওয়া ম্যাংগো ট্রেনে এবার ৭টি ওয়াগনে আম পরিবহন করতে পারবেন সংশ্লিষ্টরা। এসব ওয়াগনে ৩০১ মেট্রিক টন আম পরিবহণ করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে পরিবহনে খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩২ পয়সা। রাজশাহী থেকে এই ভাড়া হবে ১ টাকা ১৭ পয়সা।

রেলওয়ের সূত্র মতে, ২০২০ সালের ৫ মে আম পরিবহনের জন্য প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ওই বছরের ২১ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। ম্যাংগো স্পেশাল ট্রেন থেকে ওই বছর রেলওয়ের আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা। ২০২১ সালের ২৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত ম্যাংগো ট্রেনে আম পরিবহন করা হয়। দ্বিতীয় বারের মতো চলা এই ট্রেন থেকে রেলের আয় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা। তৃতীয় বারের মতো ২০২২ সালের ১৩ জুন ম্যাংগো ট্রেন চালু হয়। আমের ভরা মৌসুমে তখন ট্রেনটি মাত্র ১১ দিন চলে। তখন রেলওয়ের আয় হয় ৩ লাখ ১৯ হাজার ২৬৫ টাকা।

রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধন করেছেন রেলমন্ত্রী। ল্যাংড়া আম পরিবহনের মধ্য দিয়ে ম্যাংগো ট্রেন চালু করা হলো। ট্রেনটি চালু হলে আম ব্যবসায়ীরা কম খরচ ঢাকায় আম পরিবহন করে লাভবান হবেন।

জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমারসহ বিভিন্ন দপ্তরের অফিস প্রধান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত