আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

‘দেশ ছাড়ার গুঞ্জন’ নিয়ে যা বললেন ডিবিপ্রধান হারুন

‘দেশ ছাড়ার গুঞ্জন’ নিয়ে যা বললেন ডিবিপ্রধান হারুন

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ১৩ দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানোর পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, দেশে আর নাও ফিরতে পারেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে এ বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন ডিবিপ্রধান।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে হারুন অর রশীদকে সমসাময়িক ইস্যুতে প্রশ্ন করা হয়। যেগুলোর জবাব দেন তিনি।

আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, কেন আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা। আমি যোগ্যতার ভিত্তিতে বিসিএস দিয়ে পুলিশে এসেছি। চাকরিকালীন আইনকে প্রাধান্য দিয়েছি। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে কেন? আমি তো আমার সঠিক কাজটি করেছি ।

তিনি আরও বলেন, সঠিক কাজটা করতে গিয়ে সবার মন জয় করতে পারি না হয়তোবা। সে জন্য কেউ কেউ আমার প্রতি মনঃক্ষুণ্ন থাকতে পারে। কিন্তু আমি আমার সঠিক কাজ করে যাচ্ছি। মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি।

অন্য পুলিশ অফিসার থেকে আপনি এত পরিচিত কেন? পুলিশের মধ্যে আপনি লিওনেল মেসি হওয়ার কারণ কি? প্রশ্নোত্তরে হারুন বলেন, সবাই জনপ্রিয় হতে পারে না। আমি আলোচনায় আসার কারণ হচ্ছে, ২০০১ সালে চাকরিতে এলাম। এর পরই চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার অপরাধ কী ছিল।

আমি তো চাকরিটা করতে পারলাম না। আবার ২০০৮ সালে চাকরিতে আসার পর ঢাকা শহরে যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সবগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করার সুযোগ হয়েছে। গরিব মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের সঙ্গে মেশার চেষ্টা করেছি। কারও উপকার করতে গিয়ে কারও ক্ষতিও হয়েছে। যে কাজ করে না তার কোনো শত্রু নেই। সুতরাং কাজ করেছি বলে এত পরিচিতি ।

এর আগে ২ জুন বাংলাদেশ পুলিশের এক আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ (বিপিএম বার) নিজের ও স্ত্রীর চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৩ জুন থেকে ১৩ দিন পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে। শর্তানুযায়ী সরকার এ ভ্রমণের কোনো ব্যয় বহন করবে না।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত