আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যেভাবে মনিটরিং হচ্ছে খুলনা-বরিশাল সিটি নির্বাচনের সিসি ক্যামেরা

যেভাবে মনিটরিং হচ্ছে খুলনা-বরিশাল সিটি নির্বাচনের সিসি ক্যামেরা

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল ৮টা থেকে দুই নগরীর ৪১৫টি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে, কোথাও কোনো ধরনের গোলযোগ বা অপ্রীতিকর কোনো ঘটনা কমিশনের নজরে পড়েনি। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা ও মো. আলমগীর নির্বাচন ভবনের বেজমেন্টে স্থাপিত সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি মনিটরিং করছেন।

এদিকে নির্বাচন ভবনে ইসির আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল রয়েছে। তাতে জননিরাপত্তা বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার, বিজিবি, র‌্যাব ও আর্মড পুলিশের প্রতিনিধিরা রয়েছেন। তারাও আগারগাঁও নির্বাচন ভবন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিশনকে অবহিত করছেন।

বরিশালে এবার সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ ভোটারের অভিযোগ, ইভিএমে বেশি সময় লাগছে। ভোট দিতে এসে দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন হারুন নামে এক ভোটার। তার অভিযোগ, ইভিএম মেশিন নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় গরমে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। নির্বাচন কর্মকর্তা আফরোজা বেগম এ অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমকে বলেন, ইভিএম মেশিন নষ্ট হয়নি। অনেকেই পান খেয়ে এসে ভোট দিচ্ছেন। এ কারণে ইভিএম তাদের হাতের ছাপ নিচ্ছে না।

আরেক নির্বাচন কর্মকর্তা লেন, অনেকের কাছে ইভিএম ব্যবহার নতুন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তবে প্রত্যেকের গড়ে দুই মিনিট করে সময় লাগছে ভোট দিতে।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত