আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বাংলাদেশ শিগগির ব্রিকসের সদস্যপদ পেতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ শিগগির ব্রিকসের সদস্যপদ পেতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ শিগগির ব্রিকসের সদস্যপদ পেতে পারে। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

গতকাল জেনেভায় প্যালেস ডি নেশনসের দ্বিপক্ষীয় বৈঠককক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মধ্যে বৈঠক হয়। এই বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মধ্যকার বৈঠকে বিষয়টি (ব্রিকসের সদস্যপদ) উত্থাপিত হয়েছে। এর ফলে বাংলাদেশের শিগগির ব্রিকসের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আব্দুল মোমেন আরও বলেন, ব্রিকস ব্যাংক সম্প্রতি বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। ভবিষ্যতে এই জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে ব্রিকস। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের সম্মেলন হবে। এতে প্রধানমন্ত্রী যোগ দেবেন। ব্রিকস পাঁচ দেশের জোট। ব্রিকসের বর্তমান সদস্য হলো ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া।

আব্দুল মোমেন বলেন, ভবিষ্যতে ব্রিকসে আরও আটটি দেশ সদস্যপদ পাবে। এর মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে তারা (ব্রিকস) আমন্ত্রণ জানিয়েছে। ব্রিকসে যোগ দেওয়ার সুবিধা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি আমাদের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। এটা আমাদের জন্য ভালো হবে, যেহেতু আমাদের টাকা প্রয়োজন।’ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ঢাকায় একটি মিশন খুলতে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেল্লাও প্যালেস ডি নেশনসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। জর্জ ভেল্লাকেও ঢাকায় তাঁর দেশের মিশন খোলার অনুরোধ করেন শেখ হাসিনা। এ ছাড়া তিনি তৈরি পোশাকপণ্য ও ওষুধ আমদানি করতে মাল্টার প্রতি অনুরোধ জানান। পরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউনবো একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠককালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থানসচিব মো. এহছানে এলাহী ও প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল উপস্থিত ছিলেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত