আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে হটাৎ গুম হওয়া সাংবাদিকের লাশ উদ্ধার

বাংলাদেশে হটাৎ গুম হওয়া সাংবাদিকের লাশ উদ্ধার

নিহত সাংবাদিক আওরঙ্গজেব সজিব

গুম হওয়ার তিন দিন
পর মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী
থেকে ঢাকা মেডিক্যাল কলেজের
বিটের সাংবাদিক আওরঙ্গজেব সজিবের লাশ
উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল
সাড়ে তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী মোর্শেদা বেগম সাংবাদিক
সজিবের লাশটি সনাক্ত করেছেন।
মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই মো.
ইউনুচ আলী জানান, মুন্সীগঞ্জের
নওয়াগাঁওস্থ প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন
রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড
কলেজের পেছনের ধলেশ্বরী
নদীতে একটি লাশ ভাসতে দেখে জনতা
পুলিশকে খবর দেয়। খবর পেয়ে
মুক্তারপুর নৌ ফাঁড়ি পুলিশ বুধবার বিকেল সাড়ে
তিনটার দিকে লাশটি উদ্ধার করে
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে
নিয়ে যাওয়া হয়। লাশের পরনে ছিল ফুল
প্যান্ট, ফুল শার্ট ও হাতা কাটা সোয়েটার।
লাশটি নিখোঁজ সাংবাদি সজিবের কিনা তা নিশ্চিত
করতে পরিবারের সদস্যদের খবর দেয়া
হয়। খবর পেয়ে সজিবের এক ভাই
ঘটনাস্থলে পৌছলে লাশটি শনাক্ত করতে
পারেন নি তিনি। কারণ তিন দিন পানিতে
থেকে লাশটি বিকৃত হয়ে গিয়েছিল। পরে
ঢাকা থেকে সজিবের স্ত্রী ও সন্তানরা
এসে তার পরনের কাপড় দেখে এটি
নিখোঁজ সাংবাদিক সজিবেরই লাশ বলে
শনাক্ত করে তারা।
এর পূর্বে সোমবার সকাল থেকে
বিকেল ৫টা পর্যন্ত ঢাকার সদরঘাট নৌ ফায়ার
সার্ভিসের ডুবুরিদল দিনভর মুন্সীগঞ্জের
মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর
তীরে অবস্থান করলেও স্থান নির্ধারণ
করতে না পারায় তল্লাশী কার্যক্রম চালাতে
পারেনি।
সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল
করিম জানান, সোমবার দিনভর তিনিসহ ডুবুরিদল
মুক্তারপুর এলাকার ধলেশ্বরীর তীরে
অবস্থান করেছেন। স্থানীয় পুলিশ কোন
স্থানে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ
হয়েছে, তা শনাক্ত করতে না পারায়
তল্লাশী কাজ চালানো সম্ভব হয়নি।
উল্লেখ্য গত রবিবার দুপুর ১২টার দিকে
‘তাকওয়া’ লঞ্চে করে ঢাকার সদর ঘাট
থেকে চাঁদপুর যাবার পথে লঞ্চ থেকে
পড়ে গিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ বিটের
রিপোর্টার আওরঙ্গজেব সজিব নিখোঁজ
হন। নিখোঁজ সাংবাদিকের বাড়ি
মুন্সীগঞ্জের সিরাজদিখানের খাসকান্দি
গ্রামে বলে জানা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত