আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: পাকিস্তানী কূটনীতিক প্রত্যাহার

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: পাকিস্তানী কূটনীতিক প্রত্যাহার

জঙ্গি ‘যোগসাজশের’ অভিযোগ ওঠা পাকিস্তান
হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ফারিনা
আরশাদকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে
নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের পক্ষ থেকে
অনুরোধের পর তাকে প্রত্যাহার করা হয়।
বুধবার দুপুরেই তিনি ঢাকা ছেড়েছেন বলে
দূতাবাস সূত্র নিশ্চিত করেছে।
সন্দেহভাজন কয়েকজন জেএমবি সদস্যকে
জিজ্ঞাসাবাদ এবং ইদ্রিস শেখ নামে একজনের
স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে
পাকিস্তানি এক নারী কূটনীতিকের জঙ্গি
যোগসাজশের তথ্য পাওয়ার দাবি করে ডিবি
পুলিশ। পরবতীতে বিষয়টি বাংলাদেশ সরকার
পাকিস্তানকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করলে এ
ব্যবস্থা নেয়া হয়েছে বলে সশ্লিষ্ট সূত্র
জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাজধানীর উত্তরা ও
খিলগাঁও এলাকা থেকে ইদ্রিস শেখসহ ৪ জেএমবি
সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ৩০
নভেম্বর ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডিএমপির
মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে
বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার
সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বাংলাদেশের
জেএমবি সদস্য ইদ্রিস শেখের। পাকিস্তানি ওই
গোয়েন্দা কর্মকর্তার একটি স্পাই মোবাইল
ফোনও ব্যবহার করে ইদ্রিস। সেটি উদ্ধার করা হয়।
ওই ফোনে যা কথা হতো রেকর্ড হয়ে ওই
পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার কাছে যেত।
ইদ্রিসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি
হাইকমিশনের এক নারী কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ
যোগাযোগ আছে বলে তিনি জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত