আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পৌর নির্বাচন নিয়ে এরশাদের বক্তব্য প্রধানমন্ত্রীর কথা কিনা ?

পৌর নির্বাচন নিয়ে এরশাদের বক্তব্য প্রধানমন্ত্রীর কথা কিনা ?

জানতে চায় বিএনপি

প্রধানমন্ত্রীর বিশেষ দূত
হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সকাল ৯টার
মধ্যে পৌর নির্বাচন শেষ হয়ে যাবে।’
এরশাদের এমন বক্তব্যের সত্য-মিথ্যা পরিষ্কার
করা প্রয়োজন বলে মনে করে বিএনপি।
গতকাল বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের
রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে
চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ
দাবি জানান। তিনি বলেন, গত মঙ্গলবার বিকেলে
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান ও
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ
এরশাদ বলেছেন, সকাল নয়টার মধ্যে পৌর
নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়ে যাবে।
যেহেতু এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত,
সেহেতু এই বক্তব্য প্রধানমন্ত্রী শেখ
হাসিনার কিনা? তা স্পষ্টভাবে প্রধানমন্ত্রীর
কার্যালয়ের মাধ্যমে জানতে চায় বিএনপি।
সরকারের মন্ত্রী-এমপিদের আচরণবিধি
লঙ্ঘনের কারণেই পৌর নির্বাচনের ‘পরিবেশ
বিনষ্ট’ হচ্ছে বলে অভিযোগ করেছে
বিএনপি। রাতে দলের চেয়ারপারসনের
উপদেষ্টা শামসুজ্জামান দুদু এই অভিযোগ
করেন। তিনি বলেন, সরকার দলীয় মন্ত্রী-
এমপি এবং দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিনিয়ত
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে।
এরফলে সকল নির্বাচনী এলাকায় সহিংতা-সংঘর্ষে
নির্বাচনী পরিবেশকে বিঘিœত করছে।
ইতোমধ্যে নির্বাচন কমিশন তাদের
অসহায়ত্বের কথা প্রধানমন্ত্রীর কার্যালয়
বরাবর জানিয়েছেন, হস্তক্ষেপ প্রত্যাশা
করেছেন, সহযোগিতা প্রত্যাশা করেছেন।
সুষ্ঠু নিরপেক্ষ ও ভয়ভীতি উপেক্ষা করে
একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব যদি কমিশন
আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করেন।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পৌরনির্বাচন
নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে এই সংবাদ
সম্মেলন ডাকা হয়। শামসুজ্জামান দুদু বুধবার
দুপুরে ধামরাইতে পৌর প্রার্থী দেয়ার
নাজিমউদ্দিনকে নেতা-কর্মীসহ আটকিয়ে
রেখে মারদোর, মঙ্গলবার রাতে রাঙ্গামাটির
মাটিরাঙ্গায় ধানের শীষের মেয়র প্রার্থীর
পক্ষে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার
পথে কৃষক দলের নেতা নজরুল ইসলাম রঙ
মিয়াকে হত্যা, ভোলা জেলায় ৯ নং ওয়ার্ডে
আবদুল মান্নান, কলিমুল্লাহসহ ৩ জনের ওপর
হামলাসহ কুমিল্লার লাকশাম, চৌদ্দগ্রাম, চান্দিনা,
গাইবান্ধার গৌবিন্দগঞ্জ, বগুড়া, মুন্সিগঞ্জ প্রভৃতি
পৌরসভায় ক্ষমতাসীন দলের কর্মীদের
প্রচারে বাধা প্রদান ও নেতাদের ওপর হামলার
নানা ঘটনা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে
উপস্থিত ছিলেন, দলের যুববিষয়ক সম্পাদক সৈয়দ
মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয়
নেতা শামীমুর রহমান শামীম, আসাদুল করীম
শাহিন, তাইফুল ইসলাম টিপু, মৎস্যজীবী দলের
সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত