আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দিলেন মার্তিনেজ

প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দিলেন মার্তিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ সংক্ষিপ্ত সফরে আজ সোমবার ভোরে ঢাকায় এসেছেন। সফরের অংশ হিসেবে বেলা ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেসির এই সতীর্থ। এ সময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্তিনেজ।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তার দুই সন্তানের সঙ্গে সাক্ষাৎ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। সেখানে আমন্ত্রিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও। ১১ ঘণ্টার সফরে আজ ভোরে ঢাকা আসেন এমিলিয়ানো মার্তিনেজ।

বাংলাদেশ সফরে ভক্তদের সঙ্গে তার কোনো অনুষ্ঠানের সূচি না থাকলেও তিনি সময় দিয়েছেন ভক্তদের। সোমবার ভোর ৫টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মার্তিনেজকে বহনকারী বিমানটি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান হোটেলে।

বাংলাদেশে এসেই নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন মেসির সতীর্থ। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল- ‘বাংলাদেশ’, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা। বাংলাদেশে তার সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি সরাসরি চলে যান ফান্ডেড নেক্সটের প্রধান কার্যালয় উত্তর বাড্ডায়। সেখানে মাশরাফি ও কিছু ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে পড়েন গণভবনের উদ্দেশে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেলেই তিনি উড়াল দেবেন কোলকাতার উদ্দেশে। সেখানে তিন দিন থাকবেন মার্তিনেজ। যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে। ৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে তার অংশ নেওয়ার কথা রয়েছে। মার্তিনেজকে ঢাকায় আতিথেয়তা দিচ্ছে ডিজিটাল বিজনেস গ্রুপের প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার। যদিও ঢাকায় আসার জন্য কোনো সম্মানি নিচ্ছেন না তিনি। শুধু বিমান ভাড়া এবং হোটেলে বিশ্রাম নেওয়ার খরচ বহন করবে নেক্সট ভেঞ্চার।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত