আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

রোহিঙ্গা নির্যাতন তদন্ত দ্রুত সম্পন্ন করতে চায় আইসিসি

রোহিঙ্গা নির্যাতন তদন্ত দ্রুত সম্পন্ন করতে চায় আইসিসি

রোহিঙ্গা নির্যাতন নিয়ে তদন্তের জন্য চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম এ এ খান। এই তদন্তের গতি নিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহলগুলোতে অসন্তোষ। তাই দ্রুত তা সম্পন্ন করতে তথ্য-প্রমাণের জন্য (লজিস্টিকস) বাংলাদেশের কাছে সহায়তা চেয়েছেন তিনি।

সফরের প্রথম দিন মঙ্গলবার বিকেলে করিম এ এ খানসহ আইসিসির প্রতিনিধি দল বৈঠক করেছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে। বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, যারা বলপ্রয়োগ ও নির্যাতন করেছে, তাদের বিচারের আওতায় আনলে হয়তো ভবিষ্যতে এগুলো আর হবে না। করিম এ এ খান জানিয়েছেন, গণহত্যায় সম্পৃক্তদের বিচার ও জবাবদিহির আওতায় আনতে চান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গা নিয়ে তদন্ত যেন দীর্ঘায়িত না হয়। আইসিসির লজিস্টিকস সহায়তা চাওয়া নিয়ে তিনি বলেন, আমরা যে সহায়তা দিতে পারি, তা দেব। রোহিঙ্গাদের নির্যাতন নিয়ে আমরা যে তথ্য সংগ্রহ করেছি, তা না দেওয়ার কোনো কারণ নেই। রোহিঙ্গাদের পাইলট প্রত্যাবাসন শুরু হলে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা– জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার চলবে দোষীদের জবাবদিহিতে আনার জন্য। প্রত্যাবাসনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ২০১৯ সালে আইসিসি রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে তদন্তের কাজ শুরু করে। মাঝে করোনা পরিস্থিতি থাকলেও বাকি সময়ে আইসিসি তদন্তের কাজে তেমন এগোতে পারেনি। এগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করতে চায়। তাদের বেশ কিছু দল তদন্তের স্বার্থে বাংলাদেশ সফর করবে।

৭ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন করিম এ এ খান। তিনি গণহত্যা ও জাতিগত নিধনের বিষয়ে বিশেষজ্ঞ। রোহিঙ্গা নিয়ে তদন্তে তাঁর মূল কাজ হচ্ছে দোষীদের বিচারের সম্মুখীন করা। বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া কক্সবাজারে সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন তিনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত