আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দক্ষ এবং প্রশিক্ষিত মানবসম্পদ না হলে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না- মন্ত্রী ইমরান

দক্ষ এবং প্রশিক্ষিত মানবসম্পদ না হলে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না- মন্ত্রী ইমরান

ফেঞ্চুগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্বোধন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দক্ষ এবং প্রশিক্ষিত মানবসম্পদ না হলে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। শেখ হাসিনার সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের দৃশ্যমান উন্নয়নের কথা স্বীকার করতে হবে, প্রচার করতে হবে।

শুক্রবার (০৭ জুলাই) বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি আরও বলেন, টিটিসি’র প্রশিক্ষণার্থীরা দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ ও সম্মান পাবেন। এখন বিদেশ থেকে দক্ষ শ্রমিকের চাহিদা বেশি আসে। দক্ষ শ্রমিকেরা বিদেশে গেলে দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়বে।

মন্ত্রী ইমরান আহমদ ফেঞ্চুগঞ্জে টিটিসি প্রতিষ্ঠায় মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী এবং বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবের অক্লান্ত প্রচেষ্টার কথা স্মরণ করেন। তিনি বলেন, সাফল্য অর্জন করতে হলে লেগে থাকতে হয়। নিবেদিতপ্রাণ হলে জনগণের ভালোবাসা পাওয়া যায়। টিটিসি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন।

প্রাক্তন ছাত্রনেতা, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন ও ছাত্রনেতা মাফফুজুর রহমান জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট ৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, টিটিসি প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. সাইফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুহিব উদ্দিন বাদল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফখরুল ইসলাম। গীতা থেকে পাঠ করেন বাবু উত্তম কুমার চৌধুরী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত