আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার ঘোষণা খালেদা জিয়ার

নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার ঘোষণা খালেদা জিয়ার

খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

আসন্ন পৌর নির্বাচনে বিএনপি শেষ
পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা
জিয়া। যদিও তিনি অভিযোগ
করেছেন, শাসক দল নির্বাচনের উপর
অশুভ প্রভাব বিস্তারের পরিকল্পনা
করেছে।
আজ সোমবার বিকেলে গুলশানে তার
রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ
সম্মেলনে একথা বলেন তিনি।
বেগম খালেদা জিয়া বলেন, শাসক দল
নির্বাচনের উপর অশুভ প্রভাব
বিস্তারের পরিকল্পনা করেছে।
তারপরও নির্বাচনী যুদ্ধে অবিচল
থাকতে হবে। সরকারের পরিকল্পনার
বিরুদ্ধে দলের নেতাকর্মীদের রুখে
দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকারের এই নির্বাচনে
অংশ নিতে বাধা পাওয়ার অভিযোগ
তুলে খালেদা বলেন, নানা ধরনের
চাপ ও ভয়ভীতি দেখিয়ে অনেক
জায়গায় বিএনপি প্রার্থীদের
মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি,
প্রত্যাহারেও বাধ্য করা হয়েছে।
তিনি বলেন, সেনা মোতায়েনের
দাবি করেছি। নির্বাচনে কমিশন
বলেছে, সে ধরনের পরিস্থিতি না কি
সৃষ্টি হয়নি। আমরা জানি না, আর কত
ভয়াবহ পরিস্থিতি হলে সেনা
মোতায়েনের পরিস্থিতি সৃষ্টি হবে।
খালেদা জিয়া বলেন, গণতান্ত্রিক
আন্দোলনের অংশ হিসেবে আমরা
পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায়
অবতীর্ণ হয়েছি। আমরা দেশবাসীকে
অনুরোধ জানাই, আসন্ন পৌর মেয়র
নির্বাচনে আমাদের মনোনীত
প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে
জয়যুক্ত করবেন। আপনাদের অধিকার ও
গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে
ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত