আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৯৯ জন

ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৯৯ জন

এবারের ঈদুল আজহার যাতায়াতে দেশের সড়ক ও মহাসড়কে ২৭৭টি দুর্ঘটনায় ২৯৯ জন নিহত ও ৫৪৪ জন আহত হয়েছেন। শনিবার (৮ জুলাই) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, সড়ক, রেল ও নৌ পথে সম্মিলিতভাবে ৩১২টি দুর্ঘটনায় ৩৪০ জন নিহত ও ৫৬৯ জন আহত হয়েছেন।

ঈদযাত্রা শুরুর দিন ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ১৫ দিনের তথ্যের ওপর ভিত্তি করে তারা 'ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ ২০২৩' প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এবারের ঈদে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াসহ নানা কারণে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ মানুষের কম যাতায়াত হয়েছে।

ঈদযাত্রায় মোট যাতায়াতের প্রায় ৮ শতাংশ মোটরসাইকেলে হয়েছে। কিছু কিছু সড়কের অবস্থা ভালো হওয়ায় এসব রুটে ভোগান্তি কমার পাশাপাশি ২০২২ সালের ঈদুল আজহার তুলনায় সড়ক দুর্ঘটনা ১৫ দশমিক ১৬ শতাংশ, প্রাণহানি ৩৩ দশমিক ১১ শতাংশ ও আহত ৪২ দশমিক ২৭ শতাংশ কমেছে। তবে, পরিকল্পনার গলদে উত্তরাঞ্চলের পথে যানজটের ভোগান্তির পাশাপাশি কিছু কিছু রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য হলেও কর্তৃপক্ষ বরাবরের মতো দর্শকের ভূমিকা পালন করেছে।

'ঈদযাত্রার ১৫ দিনে রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ১০ জন আহত, নৌ-পথে ১০টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, ১৫ জন আহত ও ৬ জন নিখোঁজ হয়েছেন', প্রতিবেদনে বলা হয়েছে। সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা গেছে, মোট যানবাহনের ২২ দশমিক ৩৭ শতাংশ মোটরসাইকেল; ২৩ দশমিক ০৫ শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান বা লরি; ১৭ দশমিক ৫৭ শতাংশ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, ভ্যান বা সাইকেল; ১৫ দশমিক ৭৫ শতাংশ বাস; ১০ দশমিক ২৭ শতাংশ কার, মাইক্রো বা জিপ; ৫ দশমিক ৪৭ শতাংশ নছিমন, করিমন, ট্রাক্টর, লেগুনা বা মাহিন্দ্রা এবং ৪ দশমিক ৫৬ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা।

প্রতিবেদন আরও বলা হয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরে দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেলের অবস্থান থাকলেও এবারের পর্যবেক্ষণে দেখা গেছে, পশুবাহী যানবাহনের ব্যাপক চলাচল ও ঈদযাত্রায় নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক, পিকআপ বা কাভার্ডভ্যানের অবাধ চলাচলের কারণে এবার দুর্ঘটনার শীর্ষে রয়েছে ট্রাক, পিকআপ বা কাভার্ডভ্যান।

এবারের ঈদে ৮৮টি ট্রাক, পিকআপ বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৯৩ জন নিহত ও ১৯৩ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩১ দশমিক ৭৬ শতাংশ। এবার ৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৪ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৮৫ শতাংশ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত