আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন রোসাটমের মহাপরিচালক

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন রোসাটমের মহাপরিচালক

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক (ডিজি) আলেক্সেই লিখাচেভ। চলতি মাসের শেষ দিকে লিখাচেভ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রগুলো থেকে এ তথ্য জানা যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, রোসাটমের ডিজি ৩০ ও ৩১ জুলাই বাংলাদেশ সফরে আসবেন। দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। জানা যায়, রাশিয়ার পক্ষ থেকে কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ চাওয়া হয়। মস্কো ৮ জুলাই থেকে আগস্টের মধ্যে বঙ্গবন্ধুকন্যার সাক্ষাৎ চায়। মস্কোর ফিরতি কূটনৈতিক পত্রে ঢাকা ৩০ ও ৩১ জুলাই শেখ হাসিনার সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সাক্ষাৎ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম আসা শুরু করবে। রোসাটমের মহাপরিচালকের এ সফরে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ ক্ষেত্রে বিদ্যুৎকেন্দ্র চালুর আগে চলে আসা নিউক্লিয়ার ফুয়েলের সংরক্ষণ, নিরাপদে পরিবহন নিয়ে বাংলাদেশের পরিকল্পনা জানতে চাইবেন লিখাচেভ।

চলতি বছরের ১২ এপ্রিল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়, ইউক্রেন যুদ্ধে মদদ দেওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মূল ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমকে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে সম্পর্ক রাখলে পড়তে পারে নিষেধাজ্ঞায়- এমন বার্তাও দিয়েছিল ওয়াশিংটন।

রোসাটমকে নিষেধাজ্ঞার ফলে তখন রূপপুর বিদ্যুৎকেন্দ্রর বাস্তবায়ন নিয়ে বারবার অনিশ্চয়তার কথা আসছিল। তবে ঢাকা ও মস্কোর পক্ষ থেকে বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রূপপুর প্রকল্পে কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে রুশ সহায়তায়।

২০১৭ সালের নভেম্বরের শেষ প্রান্তে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ কাজ শুরু হয়। সে সময় বিদ্যুৎকেন্দ্রের চুল্লির জন্য কংক্রিটের মূল স্থাপনা নির্মাণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সশরীরে রূপপুরে উপস্থিত ছিলেন রোসাটমের মহাপরিচালক। সেখানে অনুষ্ঠানের ফাঁকে রূপপুরের প্রকল্প কার্যালয়ে সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। পরবর্তী সময়ে গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফরকালেও গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রোসাটমের মহাপরিচালক।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত