আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নির্বাচনে থাকার ঘোষণার আড়াই ঘণ্টার মধ্যে আওমীলীগের হামলা

নির্বাচনে থাকার ঘোষণার আড়াই ঘণ্টার মধ্যে আওমীলীগের হামলা

পৌর নির্বাচন - ২০১৫

নির্বাচনে থাকার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়া পৌর
সভায় বিএনপির মেয়র প্রার্থী রফিকুল আলমের প্রচারে হামলা হয়েছে।
সোমবার বিকালে এই হামলায় কমপক্ষে পাঁচজন নেতা-কর্মী আহত হন বলে দাবি
করেছেন বিএনপি নেতারা। সাতকানিয়ায় ধানের শীষ প্রতীকের
প্রার্থী রফিকুল রোববার চট্টগ্রাম নগরীতে এক সংবাদ সম্মেলনে ভোটের লড়াই থেকে
সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। রোববার বেলা সাড়ে ১২টায় আবার সংবাদ
সম্মেলন করে রফিকুল ঘোষণা দেন, তিনি ভোটের লড়াইয়ে আছেন। তাকে আগের দিন
সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, রফিকুল আলম ও তার
ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে চাপের মুখে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর
ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল। “কিন্তু আজ (সোমবার) তিনি নির্বাচনে
থাকার ঘোষণা দেন। এরপর আমি ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর
রহমান শামীম সাতকানিয়ায় রফিকুলকে নিয়ে শেষদিনের প্রচারণায় যাই। বিকাল
৩টার দিকে সাতকানিয়া উচ্চ বিদ্যালয়ের কাছে কানু পুকুর পাড়ে হামলা হয়।”
আসলাম বলেন, বিদ্যালয়ের সামনে পথসভার পর তারা প্রচারপত্র বিলি করছিলেন। মেয়র
প্রার্থী রফিকুল হেঁটে গণসংযোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যান। পেছনে
তার ব্যক্তিগত গাড়িও ছিল। “মেয়র প্রার্থী কিছুদূর যাওয়ার পরই
অস্ত্রশস্ত্র নিয়ে সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা চালায়। তারা মেয়র প্রার্থীরা
গাড়িও ভাংচুর করে।” এই বিষয়ে সাতকানিয়া থানার ওসি মাহমুদুল
হাই বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থক এবং বিএনপির মেয়র প্রার্থীর প্রচার
দল মুখোমুখি হয়ে গিয়েছিল। “এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইট-
পাটকেলের আঘাতে কয়েকজন দলীয় কর্মী- সমর্থক আহত হয়। কাছাকাছি টহল পুলিশের দল
ছিল। দুয়েকজন পুলিশ সদস্যও ইটের আঘাত পেয়েছেন।” খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে
গিয়েছিল। কিন্তু তারা পৌঁছানোর আগেই উভয় পক্ষ সরে পড়ে বলে ওসি জানান।
আওয়ামী লীগের মিছিল থেকে হামলা হয়েছে বলে বিএনপি প্রার্থীর অভিযোগের
বিষয়ে পুলিশ কর্মকর্তা হাই বলেন, “আসলে আমাদের তো সহনশীলতা কম। তাই মুখোমুখি
হওয়ায় দৌড়াদৌড়ি হয়েছে।” ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভার সঙ্গে
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায়ও ভোট হবে।
জামায়াতে ইসলামীর ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত সাতকানিয়া পৌরসভায় ধানের শীষ
প্রতীকের প্রার্থী রফিকুলের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোহাম্মদ
জোবায়ের। জাতীয় পার্টির মেয়র প্রার্থী হলেন মো. ইউসুফ।

শেয়ার করুন

পাঠকের মতামত