আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

১৫ জুলাই জামায়াতের সঙ্গে বৈঠক করবে ইইউ প্রতিনিধিদল

১৫ জুলাই জামায়াতের সঙ্গে বৈঠক করবে ইইউ প্রতিনিধিদল

বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করবে। সেখানে দেশের রাজনৈতিক পরিবেশ এবং নির্বাচনি কাঠামো সম্পর্কে ধারণা নেবে প্রতিনিধিদল। শনিবার (১৫ জুলাই) দুপুর আড়াইটায় গুলশানের ইইউ দূতাবাসে বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে দলটিকে। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিস্তারিত না জানালেও আমন্ত্রণ পাওয়ার বিষয়টি জানিয়েছেন।

এদিকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা) এবং এবি পার্টির সঙ্গেও বৈঠক করবে ইইউ প্রতিনিধিদল। যুদ্ধাপরাধের বিচারে কোণঠাসা জামায়াত প্রায় এক যুগ প্রকাশ্য রাজনীতিতে ছিল না। বিচার ঠেকাতে আন্দোলনে নেমে সহিংসতার মামলায় দলটির বহু নেতাকর্মী গ্রেফতার হন। এর পর ঝটিকা মিছিলে সীমাবদ্ধ ছিল দলটির তৎপরতা। তাতেও পুলিশের ধরপাকড় চলত। কূটনৈতিকদের সঙ্গেও জামায়াতের দৃশ্যমান যোগাযোগ ছিল না।

কিন্তু গত ১০ জুন এক দশক পর রাজধানীতে পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করে জামায়াত। গত শুক্রবার রাজধানীতে পুলিশের উপস্থিতিতে বড় মিছিল করে দলটি। আগামী শনিবার সিলেটে সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত। দলটির কর্মসূচি পালনের সুযোগ পাওয়া রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, মার্কিন ভিসানীতি এবং আগামী নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির মূলধারায় ফিরছে জামায়াত। বিদেশিদেরও ডাক পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশটির ঢাকাস্থ দূতাবাসের আয়োজনে আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য অনুষ্ঠানেও আমন্ত্রণ পেয়েছে জামায়াত। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হলেও, গত ১০ বছর জামায়াতকে ডাকেনি মার্কিন দূতাবাস। আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কিনা তা খতিয়ে দেখতে গত শনিবার বাংলাদেশ এসেছে ইইউর প্রাক-নির্বাচনি পর্যবেক্ষণ মিশন। সাংবিধানিক এবং সরকারি বিভিন্ন সংস্থা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে বৈঠক করছে দলটি। আলোচনায় বসবে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সিনিয়র সেক্রেটারি চেরি মারলিন ডিও মঙ্গলবার ই-মেইলে জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ জানান। এতে বলা হয়েছে, রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনি কাঠামো সম্পর্কে ধারণা পেতে সব অংশীজনের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদল। জামায়াত সূত্র জানিয়েছে, বৈঠকে তারা অংশ নেবে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত