আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সিলেটে নির্ধারিত স্থানে সমাবেশ করতে পারেনি জামায়াত!

সিলেটে নির্ধারিত স্থানে সমাবেশ করতে পারেনি জামায়াত!

পুলিশের অনুমতি না পাওয়ায় সিলেট নগরীতে আয়োজিত আজকের (শনিবার) সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী।আজকের পরিবর্তে ২১ জুলাই সিলেট রেজিস্ট্রি মাঠে সমাবেশ করারও ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর আল হামরা শপিং সেন্টারের রচিমন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।

আজ শনিবার বেলা ২টায় (১৫ জুলাই) সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশ করার কথা ছিল জামায়াতে ইসলামীর। তবে পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি।

এর আগে শুক্রবার সকালে রেজিস্ট্রারী মাঠ থেকে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করে পুলিশ।

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ১০ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক রেজিস্টারি মাঠে শনিবারের শান্তিপূর্ণ জনসভায় প্রশাসন কর্তৃক অনুমতি না দেয়ায় সিলেটবাসী বিস্মিত, হতবাক। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে শনিবার (১৫ জুলাই) বেলা ১২টায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হবে। তবে সংবাদ সম্মেলনের স্থান উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।

শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সমাবেশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, জামায়াতের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে তাই অনুমতি দেয়া হয়নি। তারপরও তারা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোরভাবে দমন করবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত