আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

'বাংলাদেশ কখনোই পাকিস্তান-আফগানিস্তানের মতো হবে না'- রাষ্ট্রপতি

'বাংলাদেশ কখনোই পাকিস্তান-আফগানিস্তানের মতো হবে না'- রাষ্ট্রপতি

বাংলাদেশে সম্প্রতি জঙ্গি তৎপরতা
বৃদ্ধির প্রেক্ষাপটে রাষ্ট্রপতি আব্দুল
হামিদ বলেছেন, এর পেছনে হয়তো
আন্তর্জাতিকভাবে ইন্ধন থাকতে
পারে।
বঙ্গভবনে বিবিসি বাংলার সাথে এক
সাক্ষাৎকারে মি: হামিদ বলেন
মসজিদে আক্রমণ কিংবা ভিন্ন
ধর্মাবলম্বীদের হুমকির এবং হামলার
বিষয়গুলো বাংলাদেশের জন্য
দুর্ভাগ্যজনক।
তিনি বলেন , "এটা আসলে আমাদের
কাছে অনাকাঙ্ক্ষিত, কোনভাবে এটা
বাংলাদেশ হতে পারে না। কারণ,
আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান
সবাই কিন্তু এ দেশকে স্বাধীন করার
জন্য যুদ্ধ করেছিলাম এবং এভাবেই
তো দেশ চলছিল, কিন্তু হঠাৎ করে
এটা দুঃখজনক।"
বিশ্বের বিভিন্ন মুসলিম-প্রধান দেশে
এক ধরনের অস্থিরতার কথা উল্লেখ
করে রাষ্ট্রপতি বলেন, সেসব দেশের
ঘটনা প্রবাহের আঁচ হয়তো
বাংলাদেশেও পড়ছে।
বাংলাদেশে সম্প্রতি জঙ্গি
কর্মকাণ্ড বেড়ে যাবার পেছনে
বিদেশী শক্তির সম্পৃক্ততার
বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না
রাষ্ট্রপতি।
তিনি বলেন, “কারণ আপনি জানেন,
বেশ কিছু কাল যাবতই চলছে,
আফগানিস্তানে চলছে, এরপর
পাকিস্তানে চলছে, এরপর ইরাকে
চলছে এসব যুদ্ধ-টুদ্ধ বিভিন্ন ইলামিক
কান্ট্রিতে চলছে, আমার মনে হয়
ওখানের ঘটনা প্রবাহ পাশাপাশি
মানে আন্তর্জাতিকভাবেও এর
পেছনে কিছু ইন্ধন দেয়া- এগুলো
হয়তো থাকতে পারে।”
বাংলাদেশে সম্প্রতি আশুরার
সমাবেশ কিংবা কয়েকটি মসজিদে
হামলার ঘটনা অনেকেই উদ্বিগ্ন করে
তুলেছে। মসজিদে হামলার মতো
ঘটনাগুলো পাকিস্তানে হরহামেশাই
দেখা যায়।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন,
বাংলাদেশের পরিস্থিতি কখনোই
পাকিস্তান বা আফগানিস্তানের
মতো হবেনা।
মি: হামিদ বলেন, বাংলাদেশের
বর্তমান পরিস্থিতির জন্য রাজনৈতিক
উস্কানি থাকতে পারে বলে তিনি
মনে করেন।
রাষ্ট্রপতি বলেন, “অনেকে অপচেষ্টা
চালাতে পারে। কিন্তু আমি এখনো
বিশ্বাস করি ,বাংলাদেশে-
পাকিস্তান বা আফগানিস্তানের মত
একটা জঙ্গি চেহারায় নিয়ে যেতে
পারবে না।”
তিনি বলেন কিছু কিছু রাজনৈতিক দল
সাম্প্রদায়িক রাজনীতি করে। জঙ্গি
কার্যক্রম বৃদ্ধির পেছনে সেসব দলের
ধর্মীয় রাজনীতি উস্কানি দিতে
পারে বলে রাষ্ট্রপতি ধারনা করছেন।
তবে বাংলাদেশের বেশির ভাগ
মানুষই এসব কর্মকাণ্ডে বিশ্বাস
করেনা বলে রাষ্ট্রপতি মনে করেন।
তিনি বলেন রাষ্ট্রীয়ভাবে এটা
কঠোরভাবে দেখতে হবে পাশাপাশি
সামাজিকভাবেও সচেতনতা তৈরি
করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত