আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

জ্যাকশন হাইটসে শামীম ওসমানকে হেনস্তার চেষ্টা, নোয়াখালীতে হামলা

জ্যাকশন হাইটসে শামীম ওসমানকে হেনস্তার চেষ্টা, নোয়াখালীতে হামলা

এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে সফররত আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানকে জ্যাকসন হাইটসে হেনস্তা করার অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ীতে সাবেক ছাত্রদল নেতার গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে জ্যাকসন হাইটসে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত বাদল মির্জা (৩৬) আমকি গ্রামের আবু বাহারের ছেলে এবং তিনি সোনাইমুড়ী উপজেলা ও জয়াগ ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন।

জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আকবর পলাশ গণমাধ্যমকে জানান, বাদল মির্জা ৮-১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় চলে যান এবং সেখান থেকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে যান।

আজকের হামলার বিষয়ে তিনি বলেন, 'আমি দলীয় সভায় অংশ নিতে সারাদিন সংসদ সদস্য এইচএম ইব্রাহিমের সঙ্গে জেলা শহরে ছিলাম। শুনেছি বাদলের বাড়িতে ছাত্রলীগের কিছু ছেলে হামলা ও ভাঙচুর করেছে। তবে, ওই সময় বাড়িতে কেউ ছিল না।'

স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে শামীম ওসমানকে হেনস্তার চেষ্টা চালানোর ঘটনাটি জানার পরপরই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান বাদলের পরিবারের সদস্যরা। আজ সকালে সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী শামীম ওসমানকে হেনস্তার চেষ্টার প্রতিবাদে বাদলের বাড়িতে ভাঙচুর চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

গত ১২ জুলাই স্থানীয় সময় সন্ধ্যার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের লিটল বাংলাদেশ (৭৩ স্ট্রিট) এলাকায় যান শামীম ওসমান। তাকে দেখে রাস্তার বিপরীতে থাকা নিউইয়র্ক মহানগর বিএনপি নেতা রাব্বী, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বাদল মির্জাসহ কয়েকজন যুবক 'ভুয়া, ভুয়া' স্লোগান দিতে থাকেন। এ ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত