আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আমাদের অধিকার আদায়ের পদযাত্রা এটা : মির্জা ফখরুল

আমাদের অধিকার আদায়ের পদযাত্রা এটা : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ থেকে শুরু হয়েছে সরকারের পদত্যাগ দাবিতে এক দফার দ্বিতীয় পর্যায়ের পদযাত্রা কর্মসূচি। এটা শুধু পদযাত্রা নয়, জয়যাত্রা। আমাদের অধিকার আদায়ের পদযাত্রা এটা। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলী মাজার রোড এলাকায় পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। কারণ গতকাল ঢাকায় উপনির্বাচন নিয়ে তামাশা খেলেছে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে ড. আরাফাত নামে আওয়ামী লীগের একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন। তিনি আবার আওয়ামী লীগের থিং ট্রাঙ্কের প্রধান। প্রতিদ্বন্দ্বী কে? হিরো আলম। ওই নির্বাচনেও ভোটারদের নিতে পারে নাই। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একেবারে পুঙ্গু, অথর্ব ও দলদাস। তাদের হিসাব অনুযায়ী মাত্র ১১ শতাংশ ভোট পড়েছে। আমরা টেলিভিশনে দেখলাম কোথাও ভোটার নেই। ৫ ঘণ্টা পর একটা ভোটার আসছে তাকে নিয়ে লাফালাফি।

মির্জা ফখরুল বলেন, আমাদের উদ্দেশ্য একটাই। যেটা জুলাই মাসের ১২ তারিখে ১ দফার ঘোষণা দেওয়া হয়েছে। শুধু আমরা নয় ৩৬টি রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে যে, সরকারকে এখনি পদত্যাগ করতে হবে। দেশের মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ এক দফা দাবিতে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে পদযাত্রা করছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান। সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল হক। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। এদিকে একই দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বরে পদযাত্রাপূর্ব সমাবেশ করছে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে তারা সেখান থেকে পদযাত্রা শুরু করে জাতীয় প্রেস ক্লাবে পর্যন্ত পদযাত্রা করবে। এছাড়া রাজধানীর বিজয় নগর মোড় থেকে বিকেল ৩টায় পদযাত্রা করবে ১২ দলীয় জোট।

বিএনপি জানিয়েছে, আজকের পদযাত্রাটি গাবতলী এলাকা থেকে শ্যামলী হয়ে আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত