আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪ রাজাকারের ফাঁসির আদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪ রাজাকারের ফাঁসির আদেশ

পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চার রাজাকারের ফাঁসির আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. শাহিনুল ইসলামের বেঞ্চ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ২২৮ পৃষ্ঠার রায়ের উল্লেখযোগ্য অংশ পড়া শেষ করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রায়ের সময় তিন আসামি উপস্থিত ছিলেন। বাকি একজন অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউটর বলেন, এ মামলায় প্রসিকিউশন পক্ষে ১৩ জন সাক্ষী দিয়েছেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন- আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ও পলাতক নুরুল আমিন হাওলাদার। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ভান্ডারিয়ার স্থানীয় পশারীবুনিয়া গ্রামে ১৮ জনকে হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

গত ১৮ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছিল। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর প্রথমে সাতজনের বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। এরপর বিভিন্ন সময়ে তিনজন (একজন কারাগারে ও দুইজন পলাতক অবস্থায়) মারা যান। ২০১৬ সালের ১২ এপ্রিল তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ৬ নভেম্বর শেষ হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত