আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে ভোটের নামে হরি লুট

বাংলাদেশে ভোটের নামে হরি লুট

দেশের বিভিন্ন স্থানে ভোটগ্রহণ স্থগিত, সাংবাদিক আটক, ব্যাপক কারচুপির আশংকা

পৌর নির্বাচনের শুরুতে দেশের বিভিন্ন
স্থানে সংঘর্ষ ও ভোটগ্রহণ স্থগিতের খবর
পাওয়া গেছে। সিল মারা ব্যালট উদ্ধার,
টাকা প্রদান এবং ব্যালট বোঝাই বক্স
পাওয়ার অভিযোগে ভোটগ্রহণ সাময়িক
স্থগিত করেছে রিটানিং কর্মকর্তারা।
বুধবার সকাল আটটা থেকে দেশের ২৩৪
পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
এর মধ্যে চট্টগ্রামের চন্দনাইশে তিনটি,
মাদারীপুরের কালকিনিতে দুটি, কুমিল্লার
বরুড়া, নড়াইলের কালিয়া, জামালপুরের
সরিষাবাড়ী, বরগুনা এবং কুয়াকাটা
পৌরসভার একটি করে কেন্দ্রে ভোটগ্রহণ
স্থগিত করা হয়েছে।
বিভিন্ন স্থান থেকে পাঠানো আমাদের
প্রতিনিধি ও সংবাদদাতাদের খবর-
কুমিল্লা
ভোট শুরুর হওয়ার আগেই ব্যালটে সিল দেয়ার
অভিযোগে কুমিল্লার বরুড়া উপজেলার
লতিফপুর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা
হয়েছে।
বরুড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) লুত্ফুন্নাহার নাজিম জানান, সকাল
সাতটার দিকে একদল যুবক কেন্দ্রে গিয়ে
ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এরপর তারা
সিল দেয়া শুরু করে। আইশৃঙ্খলা বাহিনী ও
কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়ায় তারা
পালিয়ে যায়। পরে সিল দেয়া
একহাজারেরও বেশি ১২শ ব্যালট পেপার
উদ্ধার করা হয় এবং কেন্দ্রের ভোট গ্রহণ
স্থগিত করা হয়।
বরগুনা
বরগুনা গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়
কেন্দ্র দখল করে আওয়ামী লীগের
মেয়রপ্রার্থীর পক্ষে সিল মারার সময়
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। পরে
ভোটগ্রহণ স্থগিত করা হয়।
রিটার্নং অফিসার মো. আবদুল্লাহ
জানিয়েছেন, সকালে ভোট শুরুর পর নৌকার
প্রার্থী কামরুল আহসান মহারাজের লোকজন
গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র
দখল করে সিল মারা শুরু করে। অন্য মেয়র
প্রার্থীর সমর্থকরা বাধা দিলে সংঘর্ষ শুরু
হয়। এতে নির্বাচন কর্মকর্তাসহ অন্তত ১০
আহত হয়েছেন।
মাদারীপুর
আগেই সিল মেরে বাক্স ভরার ঘটনায়
মাদারীপুরের কালকিনি পৌরসভার দুটি
কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন
জানান, কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি
কেন্দ্রে কয়েকটি ব্যালট বাক্স পাওয়া যায়
যেগুলোতে আগে সিল দিয়ে ব্যালট পেপার
ঢুকিয়ে রাখা হয়েছিল।
সকালে রিটার্নিং কর্মকর্তা ব্যালটসহ
বাক্সগুলো জব্দ করেন এবং কেন্দ্র দুটিতে
ভোট গ্রহণ স্থগিত করেন।
চট্টগ্রাম
চট্টগ্রামে ১০ পৌরসভার মধ্যে চন্দনাইশে
সকাল ৮টার আগেই জোর করে ব্যালটে সিল
মেরে বাক্স ভর্তির অভিযোগে তিনটি
কেন্দ্রে গ্রহণ স্থগিত করা হয়েছে।
কেন্দ্র তিনটি হল-আফলাতুন চৌধুরী
ফোরকানিয়া মাদ্রাসা, গাছবাড়িয়া এ এন
হেজ উচ্চ বিদ্যালয় এবং উত্তর গাছবাড়িয়া
বদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সকালে পটিয়ার আল্লাই ওখারা
ফোরকানিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে
পরিদর্শন শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক
মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন,
প্রকাশ্যে সিল মেরে বাক্স ব্যালট ভরার
কারণে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন
কমিশনের নির্দেশে দুটি কেন্দ্র বন্ধ করে
দিয়েছেন।
পরে সকাল ১০টার দিকে একই কারণে উত্তর
গাছবাড়িয়া বদুরপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে
সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ
জানান।
নড়াইল
ভোটে অনিয়মের অভিযোগে নড়াইলের
কালিয়া পৌরসভার পূর্ব কালিয়া সরকারি
মডেল প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ভোট
গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ঐ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হাসানুর
জামান জানান, ঐ কেন্দ্রে নৌকা
প্রতীকের প্রার্থীর পক্ষে ব্যালটে সিল
মেরে বাক্স ভর্তি করার সময় একজনকে আটক
করার পর ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জালিয়াতির অভিযোগে মোতাসেফ বিল্লাহ
(২৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে ছয়
মাসের সাজা দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট হারুন আর রশিদ।
কুয়াকাটা
আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির
মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের
ঘটনায় কুয়াকাটা পৌরসভার পানজুপাড়া
সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবির
জানান, সকালে ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যে
সংঘর্ষ শুরু হলে সকাল ১০টার কেন্দ্রিট
স্থগিত করা হয়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ২৫ রাউন্ড
গুলি ছুড়তে হয়েছে বলে পটুয়ালী সদর থানার
ওসি কে এম তারিকুল ইসলাম জানিয়েছেন।
এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
জামালপুর
জেলার ছয় পৌরসভার মধ্যে সরিষাবাড়ীর
বাউসি বাঙ্গালী সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে
উত্তেজনা তৈরি হওয়ায় ঐ কেন্দ্রের
ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন
এই বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত