আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশের রাষ্ট্রপতির স্বাধীনতা নেই!

বাংলাদেশের রাষ্ট্রপতির স্বাধীনতা নেই!

রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি। তার জন্য
প্রাসাদোপম বাড়ি, বাড়ির ভেতরেই তার
বহু কর্মকর্তা কর্মচারী ।
বাড়ি কিংবা রাস্তা – সবজায়গাতেই তার
জন্য ব্যাপক নিরাপত্তা। কোন কিছুর কমতি
নেই পৃথিবীর যে কোন দেশের রাষ্ট্রপতির
জন্য।
এমনকি অফিস করতে বাইরেও যেতে হয়না।
রাষ্ট্রের প্রথা অনুযায়ী সবাই তার সাথে
এসে দেখো করেন। এটাই স্বাভাবিক।
কিন্তু এতো কিছুর মধ্যেও মাঝে-মধ্যে
হাঁপিয়ে উঠেন বাংলাদেশের রাষ্ট্রপতি
আবদুল হামিদ। এতো নিরাপত্তার আয়োজনে
তার অস্বত্বিও হয়।
বঙ্গভবনে বিবিসি বাংলার সাথে এক
সাক্ষাৎকারে এভাবেই নিজের মনোভাব
প্রকাশ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি
আবদুল হামিদ।
আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন
প্রায় তিন বছর। তাকে জিজ্ঞেস
করেছিলাম, বঙ্গভবনে তার কেমন কাটছে?
তিনি উত্তর দেন, “খারাপ সময় কাটছে এটা
বলা মুশকিল। তবে আমার কাছে মনে হয়- আই
ডোন্ট ফিল সো মাচ কমফোর্ট (খুব একটা
ভালো অনুভব করিনা)। কারণটা হলো, এখানে
মনে হয় স্বাধীনতা বিহীন একটা অবস্থায়
আছি।”
পুরোদস্তুর একজন রাজনীতিবিদ আবদুল হামিদ
রাষ্ট্রপতি হবার আগে সাতবার সংসদ সদস্য
নির্বাচিত হয়েছেন।
প্রায় ৫৫ বছর ধরে তিনি রাজনীতি করেছেন।
জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন
কিশোরগঞ্জের হাওর অঞ্চলে।
বঙ্গভবনে তিনি যে আরামে থাকেন সে কথা
তিনি অস্বীকার করছেন না। আরাম থাকলেও
আগের মতো স্বাধীনভাবে চলাফেরার সুযোগ
তিনি হারিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, “ এতো বড় বাড়িতে থাকি।
বঙ্গভবন বাইরে থেকে মনে হয় রাজভবনের
মত। রাজা-বাদশারা যে অবস্থায় থাকত
তেমন মনে হয়। খুব আরাম আয়েশে
থাকি,এটাই স্বাভাবিক।”
মি: হামিদের কাছে সবচেয়ে সমস্যা মনে হয়,
তিন চাইলেই চট করে যে কোন জায়গায়
যেতে পারেন না।
বিবিসি’র কাছে সে কথাই তুলে ধরলেন
রাষ্ট্রপতি, “আমার কাছে সবচেয়ে বড় সমস্যা
হলো,সারা জীবন চলার যে একটা স্টাইল
ছিল, এটার মধ্যে একটা বিরাট ছন্দপতন হয়ে
গেছে। অর্থাৎ আমি আমার মন যখন যেটা চায়
যে আমি এটা করব বা আমি ওখানে যাবো-এ
ধরনের কত কাজই তো থাকে-মনে মনে।
চিন্তা করি যে এটা করা দরকার, ওইখানে
যাইতে হবে, তার সঙ্গে দেখা করতে হবে-
দেখা গেলো এগুলো আমি পারি না- কারণ
আমার যাওয়া খুবই কঠিন। ”
তিনি মনে করেন,লোকজনকে বঙ্গভবনে নিয়ে
আসা আর নিজে ইচ্ছে করে কোথাও যাওয়ার
মধ্যে বিরাট পার্থক্য আছে।
নিজে কোথাও গেলে যে প্রশান্তি আসে ,
লোকজনকে খবর দিয়ে বঙ্গভবনে আনার মধ্যে
সেই স্বস্তি নেই।
রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য রাস্তায় বের
হলেই যে রাস্তা বন্ধ করে দেয়া হয়। এ
বিষয়টি রাষ্ট্রপতির মধ্যে এক ধরনের
অস্বস্তি তৈরি করে।
তিনি কোথাও যাবার জন্য মনস্থির করলেও
নিরাপত্তার ব্যাপক আয়োজনের কথা মনে
হলে সে ইচ্ছা ‘দমে যায়’ বলে তিনি উল্লেখ
করেন।
রাষ্ট্রপতি আক্ষেপ করে বলেন, তিনি
রাস্তায় বের হলে যতক্ষণ রাস্তা বন্ধ থাকে
ততক্ষণে অ্যাম্বুলেন্সে থাকা কোন রোগীর
মৃত্যুও হতে পারে বলে
নিজের হতাশা প্রকাশ করে রাষ্ট্রপতি
বলেন, “কারণ রাস্তা যেভাবে থাকে,
সেভাবে আমাকে যেতে দিবে না। বিশেষ
করে অন্য লক্ষ লক্ষ মানুষের যে সমস্যা সৃষ্টি
হয় এটাই আমাকে সবচেয়ে ব্যথিত করে।”

শেয়ার করুন

পাঠকের মতামত