আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

চট্টগ্রামে দুর্গম পাহাড়ি এলাকায় গুলি বিনিময় : দু’জনের লাশ উদ্ধার

চট্টগ্রামে দুর্গম পাহাড়ি এলাকায় গুলি বিনিময় : দু’জনের লাশ উদ্ধার

বান্দরবান জেলার আলীকদমের দুর্গম
এলাকায় পাহাড়ি দু’টি সন্ত্রাসী
গ্রুপের মধ্যে গুলি বিনিময়ে দু’জন
নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে
সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা
আলীকদম-থানচি সড়কের ১৩
কিলোমিটার এলাকা থেকে লাশগুলো
উদ্ধার করে। বুধবার দিবাগত রাতে এ
ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ
সময় ঘটনাস্থলের অদূরে একটি দেশিয়
কাটা রাইফেল এবং ব্যবহৃত কার্তুজের
৪টি খোসা পাওয়া গেছে।
এ ব্যাপারে সরকারি তরফে কোন
সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে
নির্ভরযোগ্য স্থানীয় সুত্র জানায়,
সশস্ত্র মুরুং সন্ত্রাসীরা বোরহান
উদ্দিন (৩০) নামের স্থানীয় এক
কাঠুরিয়াকে অপহরণ করে ১৩
কিলোমিটার এলাকায় আটকে
রেখেছে- এমন খবরের ভিত্তিতে
ত্রিপুরাদের একটি সন্ত্রাসী গ্রুপ
তাদের উদ্ধার করতে গেলে বুধবার
মধ্যরাতে দু’পক্ষের মধ্যে গুলি
বিনিময়ের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিংলক ম্রো (৩০)
পরিচয় জানা গেছে। সুত্র জানায়,
নিহত সিংলক ম্রো থানচি উপজেলার
অবয় কারবারি পাড়ার লক্ষয় ম্রোর
ছেলে। অপরজনের পরিচয় এখনও
নিশ্চিত করতে পারেনি পুলিশ। সে
ত্রিপুরা সম্প্রদায়ের লোক বলে মনে
করা হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করলে
আলীকদম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা
বলেন, উদ্ধার হওয়া দু’টি মৃতদেহের
মধ্যে একজন মুরুং ও অন্যজন ত্রিপুরা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠির হতে পারে বলে
স্থানীয়রা তাকে জানিয়েছেন। ওসি
জানান, ভ্যন্তরীন বিরোধকে কেন্দ্র
করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে
ধারণা করা হচ্ছে। তিনি জানান,
মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের
জন্য বান্দরবান সদর হাসপাতালে
পাঠানো হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি
সূত্র জানায়, কিছুদিন আগে সরকারের
কাছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গ্রুপ
ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টি
(এমএনডিপি)’র সদস্যরা আত্ম সমর্পণ
করার পর কয়েকজন ত্রিপুরা যুবকের
নেতৃত্বে নতুন একটি সন্ত্রাসী গ্রুপ
আলীকদম-থানচি সড়কে আধিপত্য
বিস্তার করে। তাদের সাথে কোনও
ধরনের রফা না করে ম্রো ন্যাশনাল
ডিফেন্স পার্টি’র সদস্যরা
কাঠুরিয়াকে অপহরন করায় তারা
ক্ষব্ধ হয়। ফলে প্রতিশোধ এবং
নিজেদের ক্ষমতা ও সামর্থ প্রকাশের
জন্যে ত্রিপুরা সন্ত্রাসীরা ম্রো
সন্ত্রাসীদের উপর হামলা চালায়।
তবে নিহত সিংলক সদ্য বিলুপ্ত ম্রো
ন্যাশনাল ডিফেন্স পার্টি’র সাবেক
সদস্য কিনা তা জানা যায়নি। এদিকে
হঠাৎ করে সন্ত্রাসী গ্রুপগুলো
আবারো তৎপর হয়ে উঠায় উদ্বিগ্ন হয়ে
পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন

পাঠকের মতামত