আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

শক্তিশালী ভূমিকম্পে ঢাকার বংশালে হেলে পড়েছে ভবন

শক্তিশালী ভূমিকম্পে ঢাকার বংশালে হেলে পড়েছে ভবন

শাঁখারীবাজারে ফাটল

ভোর রাতে ভূমিকম্পের পর ঢাকার
বংশাল থানার একটি ছয়তলা ভবন
হেলে পড়েছে; ফাটল দেখা
দিয়েছে শাঁখারীবাজারের একটি
বাসায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ
কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার
সরকার জানান, সোমবার সকালে
খবর পেয়ে বংশালে মাজেদ
সরদার রোডের ওই ছয়তলা ভবনে
লোক পাঠানো হয়। ফায়ার
সার্ভিসের সহকারী উপপরিচালক
আবদুল হালিম ঘটনাস্থল থেকে
বলেন, এখানে দুই ভবনের মাঝে চার
ইঞ্চির মতো ফাঁকা ছিল।
ভূমিকম্পের ফলে একটি অংশ
পাশের ভবনে লেগে গেছে। তবে
আমরা বড় কোনো ঝুঁকি দেখছি না।
রাজউককে খবর দেওয়া হয়েছে
জানিয়ে তিনি বলেন, তাদের
প্রকৌশলীরা এসে পরবর্তী
পরীক্ষা-নিরীক্ষা করবে। সকালে
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,
সিটি করপোরেশনের
পরিচ্ছন্নতাকর্মীদের কলোনির
মধ্যে ওই ভবনের পূর্ব ও পশ্চিম দিক
ফাঁকা। দক্ষিণের একটি অংশ
পাশের আরেকটি ভবেনের সঙ্গে
লেগে আছে। তবে বড় কোনো
ঝুঁকির আশঙ্কা না থাকায় ওই
ভবনের বাসিন্দাদের সরানো হয়নি
বলে আবদুল হালিম জানান।
ভূমিকম্পের পর শাঁখারীবাজার
এলাকার ৬২ নম্বর হোল্ডিংয়ে
পুরনো এক বাসায় ফাটল দেখা
দেওয়ার খবর পেয়ে সেখানেও
লোক পাঠানো হয় বলে ফায়ার
সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের
কর্মকর্তা ব্রজেন কুমার সরকার
জানান।
কোতোয়ালি থানার এসআই আবদুল
আজিজ বলেন, তিনতলা ওই ভবনে
ফাটল ধরেছে। ভবনটি পরিত্যক্ত
ঘোষণা করা হলেও তিনটি পরিবার
সেখানে বসবাস করে।
বাসিন্দাদের সঙ্গে কথা বলে
জানা যায়, পারিবারিক সূত্রে ওই
ভবনের মালিক মোট ২২ জন। এদের
মধ্যে চারটি পরিবার এখনও
সেখানে বসবাস করছে। ভবনের
অবস্থা খারাপ হওয়ায় বাকিরা অন্য
জায়গায় চলে গেছে। বাড়ি ভেঙে
ফেলা হচ্ছে না কেন জানতে
চাইলে তিনি ক্ষোভের সঙ্গে
বলেন, হেরিটেজের কথা বলে
ভাঙতে দিচ্ছে না। এটা কী
রাজবাড়ি? এটা তো সাধারণ একটি
ভবন। চারপাশে নতুন সব ভবন
হয়েছে। শুধু আমাদেরকে ভাঙতে
দিচ্ছে না।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ
সংস্থা (ইউএসজিএস)
প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা
৬ দশমিক ৮ জানায়। কিন্তু এক ঘণ্টা
পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের
মাত্রা ছিল ৬ দশমিক ৭।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা
থেকে ৩৫১ কিলোমিটার দূরে
ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে
ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার
গভীরে। এ ছাড়া ময়মনসিংহ,
চট্টগ্রাম, সিলেট, বগুড়া, নওগাঁসহ
দেশের বিভিন্ন এলাকা থেকেও
ভূমিকম্পের খবর জানা যায়।


শেয়ার করুন

পাঠকের মতামত