আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

বিএনপি ও আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি

বিএনপি ও আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি

বিশেষ বিবেচনায় আগামী ৫
জানুয়ারি নিজ নিজ দলীয়
কার্যালয়ের সামনে সমাবেশের
অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও
বিএনপি। আজ সোমবার সিটি
করপোরেশন এই অনুমতি দেয়। ফলে
আওয়ামী লীগ বঙ্গবন্ধুর এভিনিউয়ে
ও বিএনপি নয়াপল্টনে তাদের
দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ
করতে পারবে। তবে অনুমতি
দেওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশনের মেয়র সাইদ খোকন
রাস্তা বন্ধ করে কোনো সভা-
সমাবেশের অনুমতি না চাওয়ার
জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি
আহ্বান জানান।
সোহরাওয়ার্দী উদ্যানে
সমাবেশের অনুমতি না পাওয়ার ২৩
বঙ্গবন্ধু এভিনিউর দলীয়
কার্যালয়ের সামনে সমাবেশ
করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-
উল আলম হানিফ এক সংবাদ
সম্মেলনে বলেন, আমরা গত ৩১
ডিসেম্বর এই সমাবেশের জন্য
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)
কাছে আবেদন করেছি। বিএনপি
আবেদন করেছে ২ জানুয়ারি।
সুতরাং আমরাই অনুমতি আশা
করছি। তারপরও যদি না পাই তবে
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী
লীগের কেন্দ্রীয় কার্যালয়ের
সামনেই সমাবেশ করব। ৫
জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’
পালনের ঘোষণা দিয়েছে
আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী
উদ্যানসহ রাজধানীর ১৮টি স্পট
এবং সারা দেশে সমাবেশ এবং
আনন্দ শোভাযাত্রা করার কথা
রয়েছে দলটির।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয়
কার্যালয়ের সামনে সমাবেশ করার
অনুমতি চেয়েছিল বিএনপি।
কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ
সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল
কবির রিজভী আহমেদ এ তথ্য
জানান। তিনি বলেন, ইতিমধ্যেই
নয়াপল্টনে দলের কেন্দ্রীয়
কার্যালয়ের সামনে ৫ জানুয়ারি
সমাবেশ করতে ডিএমপির কাছে
অনুমতি চাওয়া হয়েছে। তবে এখনো
তাদের পক্ষ থেকে কিছুই আমাদের
জানানো হয়নি। এবার দেখা যাবে
সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী কী বলে।
ডিএমপি মিডিয়া সেন্টারে
প্রতিষ্ঠানটির অনলাইন নিউজ
পোর্টালের তৃতীয় বর্ষে পদার্পণ
উপলক্ষে এক অনুষ্ঠানে কমিশনার
আছাদুজ্জামান মিয়া বলেন,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে
জননিরাপত্তা। যদি আমাদের
কাছে অনুভূত হয়, পরস্পরবিরোধী
সমাবেশ একই স্থানে, একই সময়ে
হবে, সেখানে জননিরাপত্তার
স্বার্থে আমরা কোনো ধরনের
সাংঘর্ষিক সমাবেশের অনুমতি
দিতে পারি না। সুস্পষ্টভাবে
বলছি, সাংঘর্ষিক কোনো কর্মসূচি,
যেখানে জননিরাপত্তা বিঘ্নিত
হতে পারে, জনগণের জানমালের
নিরাপত্তা বিঘ্নিত হতে পারে,
যেটা নিকট অতীতে আমরা
অনেকবার দেখেছি। এ ধরনের
কোনো কর্মকাণ্ডের অনুমতি আমরা
দেব না। এ ধরনের কর্মকাণ্ড যেই
করুক তার বিরুদ্ধে যথাযথ আইনি
ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ৫ জানুয়ারি দশম জাতীয়
নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে
প্রধান দুই দলই সোহরাওয়ার্দী
উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে
আবেদন করে ক্ষমতাসীন দল
আওয়ামী লীগ ও সাবেক বিরোধী
দল বিএনপি। এ নিয়ে
রাজনীতিতে উত্তাপের সৃষ্টি হয়।
গত বছর এই দিনে দেশের প্রধান দুই
রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে
ব্যাপক সহিংসতা হয় ও বহু
প্রাণহানি ঘটে। এক বছরের মাথায়
শনিবার আবারও দুই দল একই দিনে
সমাবেশের ঘোষণা দেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত