আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আজ ফাঁসী !

আজ ফাঁসী !

যশোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির
ফাঁসি কার্যকর করা হবে বৃহস্পতিবার
রাতে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও
কুষ্টিয়ার জাতীয় সমাজতান্ত্রিক দল
জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ
পাঁচ নেতা হত্যা মামলায় এই
আসামিদের মৃত্যুদণ্ড দেন আদালত।
ফাঁসির মঞ্চে ঝুলিয়ে যাদের মত্যুদণ্ড
কার্যকর করা হবে তারা হলেন,
কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর
গ্রামের ইসমাইল হোসেনের ছেলে
সাফায়েত হোসেন, কুর্শা গ্রামের উম্মত
মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন ও
সিরাজ ওরফে আবুল হোসেনের ছেলে
রাশেদুল ইসলাম ওরফে আকবর।
ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণ
ভিক্ষার আবেদন নাকচ হয়েছে বলে
কারাগার সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার রাতের মধ্যে তাদের
ফাঁসির রায় কার্যকর করার জন্য
প্রস্তুতি নিয়েছে কারাগার কর্তৃপক্ষ।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র
জেল সুপার শাহজাহান আহমেদ জাগো
নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার
রাতের মধ্যে তিন আসামির ফাঁসির রায়
কার্যকরে বিধি মোতাবেক ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে।
আদালত ও কারাগার সূত্র জানায়, ১৯৯৯
সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া
ইউনিয়নের কালিদাসপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠে
সন্ত্রাসবিরোধী এক জনসভায় চরমপন্থি
সন্ত্রাসীদের ব্রাশফায়ারে
নির্মমভাবে নিহত হন মুক্তিযুদ্ধের
অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা
সভাপতি কাজী আরেফ আহমেদ,
কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি
লোকমান হোসেন, সাধারণ সম্পাদক
অ্যাড. ইয়াকুব আলী, স্থানীয় জাসদ
নেতা ইসরাইল হোসেন ও সমশের মণ্ডল।
এ হত্যাকাণ্ডের ঘটনায় সে সময়
দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোড়ন
সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পাঁচ বছর পর
২০০৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়া জেলা
জজ আদালত এ হত্যা মামলায় ১০ জনের
ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন
কারাদণ্ডের রায় দেন। আসামিরা
হাইকোর্টে আপিল করলে ২০০৮ সালের
৩১ আগস্ট আদালত ফাঁসির এক আসামি ও
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ জনের
সাজা মওকুফ করে রায় দেন।
পরে সরকার পক্ষ (বাদী) সুপ্রিম
কোর্টে আপিল করলে আদালত ২০১১
সালের ৭ আগস্ট হাইকোর্টের দেয়া রায়
বহাল রেখে রায় দেন। পরে ফাঁসির
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা
সুপ্রিমকোর্টে রিভিউ করলে তাও ২০১৪
সালের ১৯ নভেম্বর খারিজ করে দেন
সুপ্রিমকোর্ট। কিন্তু এতদিনেও রায়
কার্যকর হয়নি।
কারাগার সূত্র মতে, হত্যাকাণ্ডে
জড়িত ৯ জন ফাঁসির আসামির মধ্যে
মান্নান মোল্লা, বাখের, রওশন,
জাহানসহ পাঁচজন পলাতক রয়েছেন।
কারাগারে বন্দি কুষ্টিয়ার মিরপুর
উপজেলার রাজনগর গ্রামের ইসমাইল
হোসেনের ছেলে সাফায়েত হোসেন,
কুর্শা গ্রামের উম্মত মণ্ডলের ছেলে
আনোয়ার হোসেন ও সিরাজ ওরফে
আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম
ওরফে আকবরকে বৃহস্পতিবার রাতের
যেকোনো সময় ফাঁসি দেয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত