আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

রোববার দুই কংগ্রেসম্যান বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে

রোববার দুই কংগ্রেসম্যান বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে

বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান। শনিবার ভোরে স্ত্রীসহ ঢাকায় পৌঁছান রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক। আর সূচি অনুযায়ী বোরবার ভোরে ঢাকা পৌঁছার কথা রয়েছে হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এড কেইসের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রোববার তারা বৈঠক করবেন। এ ছাড়া সোমবার তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।

এদিকে রোববার সকাল থেকে কর্মব্যস্ত দিন পার করবেন দুই মার্কিন কংগ্রেসম্যান। সকাল সাড়ে ৮টার দিকে দূতাবাস পর্যবেক্ষণে যাবেন তারা। এর পর সেখান থেকে সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজ ও বৈঠক করবেন দুই কংগ্রেসম্যান। এর পর বিকেল ৪টার দিকে ঢাকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে চা-চক্রে বসবেন।

রোববার রোহিঙ্গা ক্যাম্পে সফর করবেন তাদের সহকারীরা। সেখানে যুক্তরাষ্ট্রের অর্থায়ন কতটা যৌক্তিক হচ্ছে তা যাচাই, রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন তারা। তবে দুই কংগ্রেসম্যান কক্সবাজার যাবেন আগামীকাল। সেখানে আরআরআরসি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত