আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

২০ দলের জোট ভাঙার ষড়যন্ত্র চলছে : হাফিজ

২০ দলের জোট ভাঙার ষড়যন্ত্র চলছে : হাফিজ

২০ দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র চলছে
অভিযোগ করে বিএনপির ভাইস
চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ
উদ্দিন আহমেদ বলেছেন, দেশে নানা
ষড়যন্ত্র চলছে। ২০ দলীয় জোটের
বিভিন্ন দলকে সুযোগ-সুবিধা দিয়ে
সরানোর চেষ্টা চলছে। আজ
বৃহস্পতিবার দুপুরে জাতীয়
প্রেসক্লাবে ফেলানী ও আমাদের
গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় তিনি
এ অভিযোগ করেন। হাফিজ উদ্দিন
আহমেদ বলেন, জোট ভাঙার এই
ষড়যন্ত্র সফল হবে না। আমরা
অপেক্ষায় আছি, খালেদা জিয়ার
নেতৃত্বে ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে
আন্দোলনে নামার। তিনি সরকারের
ব্যর্থতার চিত্র তুলে ধরে বলেন,
বাংলাদেশের সরকার জনগণের
স্বার্থের কথা চিন্তা করে না।
গণতন্ত্র নির্বাসনে, আইনের শাসন
নেই। মানবাধিকার ভূলণ্ঠিত। সে
কারণে ফেলানীরা লাশ হয়।
তরুণদের উদ্দেশে হাফিজ বলেন,
অনেকেই অপেক্ষায় আছে আওয়ামী
লীগের সুমতি হয় কিনা! আওয়ামী
লীগের সুমতি হবে না। তরুণদের কাছে
বিনীত নিবেদন, আমরা সুশৃঙ্খলভাবে
আন্দোলন করব। রাজপথে নামতে হবে।
বাস্তব পরিবেশ উপলব্ধি করে উপযুক্ত
পদক্ষেপ নিতে হবে। নতুবা এই
সরকারের একনায়কতন্ত্রের অবসান
হবে না। এর আগে দেশের যত
সহিংসতা হয়ে সবই আওয়ামী লীগের
পৃষ্ঠপোষকতায় হয়েছে দাবি করে
তিনি বলেন, সারা দেশের সহিংসতা
করে বিএনপির ওপর দোষ চাপানো
হয়েছে।
গত ৫ জানুয়ারির সমাবেশ প্রমাণ করে
এসব সহিংসতা সরকারি দলের
পৃষ্ঠপোষকতায় হয়েছে। সেদিন (৫
জানুয়ারি ২০১৬) তো কোনো
সহিংসতা হয়নি! খালেদা জিয়ার
সংলাপের আহ্বানে সাড়া দেওয়ার
তাগিদ দিয়ে সাবেক এই মন্ত্রী
বলেন, যে দেশে গণতন্ত্র নাই, সে
দেশে জঙ্গিবাদ জেগে উঠে। কথা
বলার, আলাপ-আলোচনার পথ রুদ্ধ হলে
বিএনপির মত গণতন্ত্রকামী দলগুলো
পেছনে সরে যাবে। জনগণ হতাশ হবে।
তখন শক্তির দ্বারা যাদের উদ্ভব,
তারা সামনে আসবে।
অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা
আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন
গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ
চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের
উপদেষ্টা শামছুজ্জামান দুদু, সাবেক
এমপি সৈয়দা আসিফা আশরাফি
পাপিয়া প্রমুখ। এ সময় বক্তরা বলেন,
ফেলানীর হত্যার ৫ বছর হয়ে গেল,
এতদিনও বিচারের কোনো উদ্যোগ
নেওয়া হয়নি। আসলেই আমরা ব্যর্থ।
অন্তত এই হত্যাকণ্ডের প্রতিবাদ
জানাতে ভারতীয় দূতাবাসের
সামনের সড়ক ফেলানীর নামে
নামকরণ করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত