আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বুধবার সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ

বুধবার সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ

বুধবার (১৬ আগস্ট) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক খসড়া প্রকাশ করা হবে। সম্প্রতি মাঠপর্যায়ে পাঠানো ইসির এক নির্দেশনা থেকে এসব তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে। খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। এ ছাড়া মাঠপর্যায় থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানো হবে।

সূত্র জানায়, খসড়া ভোটকেন্দ্রের তালিকা জেলা নির্বাচন কার্যালয়, উপজেলা নির্বাচন কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ছাড়াও ইউনিয়ন পরিষদ পর্যায়েও প্রকাশ করা হবে। কারও কোনো দাবি বা আপত্তি থাকলে উপজেলা, জেলা নির্বাচন কার্যালয় বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও আবেদন জমা দেওয়া যাবে। এ জন্য কোনো নির্ধারিত কার্যালয়ে আবেদনের ধরাবাঁধা নিয়ম নেই।

এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। আর অনুলিপি দেওয়া হয়েছে সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও)।

সম্প্রতি ইসি সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের যে নীতিমালা করেছে সেখানে জেলাপর্যায়ে ডিসিকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে সদস্যসচিব করা হয়েছে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অফিসার ইনচার্জ। এই কমিটিতে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে সদস্যসচিব করা হয়েছে।

ভোটকেন্দ্রের নীতিমালা অনুযায়ী, যাতায়াতের সুবিধা, ভবনের আয়ুষ্কাল, ভোটার বৃদ্ধি, সরকারি ভবনকে প্রাধান্য দেওয়া, প্রভাব রয়েছে বা উন্মুক্ত নয় এমন স্থানে ভোটকেন্দ্র না করা, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির নামে স্থাপিত প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র না করা, শারীরিকভাবে পিছিয়ে পড়াদের কথা বিবেচনায় নিয়ে ভোটকেন্দ্র স্থাপন প্রভৃতি বিষয় আমলে নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে যে কোনো ভোটার দাবি-আপত্তি জানাতে পারবেন।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, নীতিমালা অনুযায়ী বুধবার জেলা, উপজেলা পর্যায়ে ভোটকেন্দ্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। এতে দাবি-আপত্তি থাকলে তা শুনানি করে খসড়া তালিকা চূড়ান্ত করা হবে। এরপর সেই চূড়ান্ত খসড়া তালিকা মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে পাঠাবে। নির্বাচন কমিশন তা দেখে অনুমোদন দিলেই সেটি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার ছিলেন ১০ কোটি ৪২ লাখ। সে সময় সম্ভাব্য ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল ৪০ হাজার ৬৫৭টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৪০ হাজার ১৯৯টি কেন্দ্র চূড়ান্ত করা হয়। ভোটের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হয়।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ কোটি ৯১ লাখেরও বেশি ভোটারের বিপরীতে ৪২ হাজারের মতো ভোটকেন্দ্র লাগবে বলে ধারণা করছে নির্বাচন কমিশন।

এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে ইসি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত