আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইতে গিয়ে কাঁদলেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইতে গিয়ে কাঁদলেন মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে তাঁর জন্য দোয়া চাইতে গিয়ে কেঁদে ফেললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমীন মিলনায়তনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, দেশের কৃষকের জন্য খালেদা জিয়া ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। পাঁচ হাজার টাকার কৃষিঋণ মাফ করে দিয়েছিলেন। আজ সেই নেত্রী ভীষণ অসুস্থ। বর্তমান আইনে তিনি জামিনযোগ্য ও মুক্তি তাঁর প্রাপ্য দাবি করে মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া, মহীউদ্দীন খান আলমগীর, হাজি সেলিম—এমনকি ক্যাসিনো-সম্রাটকেও জামিন দিয়েছেন, কিন্তু খালেদা জিয়া, যিনি এ দেশের মানুষের হৃদয়ের মণি, তাঁর জামিন দেওয়া হয় না। তিনি এখনো অন্তরীণ। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর দিন গুনছেন।’

‘এই দোয়া মাহফিল থেকে আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব,’ বলতে বলতে কণ্ঠ ধরে আসে মির্জা ফখরুলের। একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি। পরে নিজেকে সামলে নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন। তাঁর হায়াত দারাজ করেন। যিনি এই দেশের জন্য, মানুষের জন্য, এই জাতির জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন, তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির আমলে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতাকে অকারণে জেলে যেতে হয়নি। এমনকি তাঁদের সাধারণ সম্পাদককেও কোনো দিন জেলে যেতে হয়নি। তাঁদের দলের প্রধান শেখ হাসিনাকেও জেলে যেতে হয়নি। অথচ আমার বিরুদ্ধেই ১০০-এর ওপরে মামলা। বিএনপির প্রধান, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনি দীর্ঘ ৫ বছর ধরে কারাগারে আছেন।’ ১৫ বছরে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে কবর দিয়ে দিয়েছে দাবি করে তিনি বলেন, ‘তাদের একমাত্র লক্ষ্য, যেমন করে হোক তাদের ক্ষমতায় যেতেই হবে। এ জন্য তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, সব ক্ষেত্রে দলীয়করণ করছে। ঠিক নির্বাচনের আগে আগে গোটা দেশে ডিসি-এসপি, ইউএনও-ওসি সব পরিবর্তন করে তাদের মতো করে সাজাচ্ছে। তাদের কথা যারা শুনবে, শুধু তাদের এই জায়গায় নিয়ে আসবে। এই সরকারের আমলে সবখানে কেবল দলীয়করণ আর দলীয়করণ। এখনকার ডিসি আর এসপিদের কথা শুনে মনে হয়, তারা আওয়ামী লীগের বাবা।’

দেশে গণমাধ্যমের কোনো ক্ষমতাই নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের দায়িত্ব হচ্ছে ছবি নেওয়া, খবর পাঠানো। এরপর টেলিভিশনে দেখাবে দুই-তিন সেকেন্ড। আরও দুঃখের ব্যাপার, কয়েকটা চ্যানেল আছে, তাদের নাম বলব না। তারা আবার নতুন নতুন করে গল্প তৈরি করে। বিএনপি কী খারাপ কাজ করেছিল, সেই মিথ্যা গল্প বানিয়ে প্রচার করছে। তাদের যে নৈতিক দায়িত্ব, তা জলাঞ্জলি দিয়ে শুধু নিজের স্বার্থে এ ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেসব মিডিয়া তো বলে না, আওয়ামী লীগ দুর্নীতি করছে। তাদের বড় বড় নেতা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন।’

মির্জা ফখরুল বিএনপির কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা অনেক লড়াকু, কিন্তু জাগবেন কবে? এই সরকার নির্বাচন করে ফেললে জাগবেন? এইবার যদি তারা নির্বাচন করে নিতে পারে, আওয়ামী লীগ আমাদের কচুকাটা করবে। তাহলে সাহস নিয়ে দাঁড়াতে হবে।’

দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নুর করিম, ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত