আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

জাতীয় পার্টির নেতা জি এম কাদেরের দিল্লী যাত্রা

জাতীয় পার্টির নেতা জি এম কাদেরের দিল্লী যাত্রা

জি এম কাদের

এখন দিল্লির পথে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি সস্ত্রীক দিল্লির উদ্দেশে আজ রোববার দুপুরে ঢাকা ছেড়েছেন বলে তাঁর সহকারী ব্যক্তিগত সচিব প্রথম আলোকে জানিয়েছেন।

ভারতে তিন দিনের এই সফরে জি এম কাদেরের সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের এবং দলের আন্তর্জাতিক–বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা।

জাতীয় পার্টির (জাপা) এক নেতা প্রথম আলোকে জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে জি এম কাদের ভারত সফরে গেলেন। এই সফরে জি এম কাদেরের ভারত সরকার ও দেশটির ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ে বৈঠক করার কথা রয়েছে।

ভারত সফর শেষে জি এম কাদেরের ২২ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আনুগত্যের বাইরে গিয়ে জাতীয় পার্টি কখনো স্বতন্ত্র কোনো অবস্থান নিতে পারবে কি না, এ প্রশ্ন দলটির ভেতরেই রয়েছে।

তবে বেশ কিছুদিন ধরে জি এম কাদের সরকারের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন। এমনকি আওয়ামী লীগ সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—জি এম কাদের বিভিন্ন সময় তাঁর বক্তব্যে এ প্রশ্নও তুলেছেন। তাঁর বক্তব্য অনেক সময় নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির দাবির সঙ্গে একই সুরে মনে হচ্ছে। অবশ্য বিএনপি আন্দোলনে জাতীয় থাকছে না বলে দলটির পক্ষ থেকেই বলা হচ্ছে।

এমন পটভূমিতেই জাতীয় নির্বাচনের আগে ভারতের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে জাতীয় পার্টির নেতা জি এম কাদেরের দিল্লি সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

অন্যদিকে, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল এই সাক্ষাৎ হয়।

এই সাক্ষাতের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তাঁরা আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

জাতীয় পার্টিতে রওশন এরশাদ এবং জি এম কাদেরের মধ্যে বিরোধ চলছে অনেক দিন ধরে। এখন আসন্ন নির্বাচনে দলের অবস্থান কী হতে পারে, এ নিয়ে তাঁদের বিরোধ আরও বেড়েছে বলে দলটির নেতাদের অনেকে বলছেন।

জাতীয় নির্বাচন এলে প্রতিবারই জাতীয় পার্টিতে নানা তৎপরতা দেখা যায়, এবারও এর ব্যতিক্রম দেখা যাচ্ছে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত