আপডেট :

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণ বাড়ছে, ৩২ অঙ্গরাজ্যে প্রায় ৩ হাজার আক্রান্ত

        হরমুজ প্রণালি বন্ধের পর নতুন করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে

        ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম মারা গেছেন

        ক্যালিফোর্নিয়ায় নতুন বিল: ভালো ড্রাইভিংয়ের বিনিময়ে কমতে পারে গাড়ির বিমার প্রিমিয়াম

        লস এঞ্জেলেসে নিয়ন্ত্রণের বাইরে সামিট দাবানল, জরুরি উচ্ছেদ আদেশ

        লস এঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আশঙ্কাজনক অবস্থায় শিশু

সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর অভিযোগ বিএনপির

সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর অভিযোগ বিএনপির

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। এর আগে দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নির্ধারণের বিষয়ে যৌথসভা হয়। সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিও তুলে ধরেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আপনাদের একটি আশঙ্কার কথা বলি, এটা বলা দরকার, জাতির জানা উচিত। সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে, যাতে নির্বাচনে বিরোধী দলকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা যায়। তারা আরেকটি নির্বাচন করতে চায়, যেমন অতীতে করেছে।’

গতকাল রোববার ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) ছাত্রদলের ৬ নেতাসহ বিএনপির মোট ১৮ জনকে গ্রেপ্তারের কথা জানায়। এদিন রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি দাবি করে, ছাত্রদলের ছয় নেতাকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা-নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য তাঁরা অস্ত্র সংগ্রহ করেছিলেন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তাঁরা অস্ত্র সংগ্রহ করেছিলেন।

ছাত্রদলের নেতাদের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অস্ত্রসহ তাঁদের আটক দেখানো হয়েছে। এগুলো (অস্ত্র) তাদের (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর) রেখে দেওয়া অস্ত্র। অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে, এগুলো করবে, গোলযোগ সৃষ্টি করবে, আর বিএনপির ওপর দোষ চাপাবে।

আগামী দুই মাসের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ খাতের একগুচ্ছ উন্নয়ন প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে মেট্রোরেল, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, পদ্মা সেতুর রেলসংযোগের মতো সরকারের অগ্রাধিকারভুক্ত (ফাস্টট্র্যাক) প্রকল্প রয়েছে। তেমনি আছে ঢাকার যানজট নিরসনে নেওয়া উড়ালসড়ক (একাংশ) এবং দেশে নদীর তলদেশে নির্মিত প্রথম টানেল প্রকল্পও। এসব প্রকল্পের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসেছে, ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা খেলাপি হয়ে গেছে। মেগা প্রকল্প, রেল প্রকল্প, ফ্লাইওভার—এগুলো কার জন্য? জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরার জন্য। ৮০ পারসেন্ট চুরি করে, ২০ পারসেন্টে কোনোরকমে কাজ করে।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল বলেন, সেদিন সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন দলের জ্যেষ্ঠ নেতারা। সেখানে ফাতিহা পাঠও করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। র‍্যালি ও আলোচনা সভার তারিখ, স্থান পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত