আপডেট :

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

আমরা কখনো কল্পনাও করিনি : মির্জা ফখরুল

আমরা কখনো কল্পনাও করিনি : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা কঠিন সময়ের মধ্যে আমরা বাস করছি। এরকম ভয়াবহ অবস্থা আমরা কখনো কল্পনাও করিনি। প্রতিটি মুহূর্তে প্রতারণার মধ্যে দিয়ে চলছে রাষ্ট্র।

মঙ্গলবার দুপুরে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধে'র অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদ-এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভায় সভাপতিত্বে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও সঞ্চালনায় ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন।

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সেই সময়ে আমরা সবাই সংগ্রামের মাঠে লড়াই করেছি, যে সময় কাজী জাফর আহমেদ ঘোষণা দিলেন, 'আমি গণতন্ত্রের পক্ষে আছি। গণতন্ত্রের পক্ষে আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়তে চাই'। তিনি ছিলেন, কিন্তু বেশিদিন থাকতে পারেননি। চরম দুর্ভাগ্য আমাদের ও এ জাতির সঙ্কটময় মুহূর্তে আমরা তাকে পাচ্ছি না। কিন্তু আমরা তার আদর্শকে পাই, কাজগুলোকে পাই।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে মানুষের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়ে, সমস্ত গণতন্ত্র প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়ে এক ব্যক্তি ও একটি দলের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করছে।

আশার কথা জানিয়ে ফখরুল বলেন, মানুষ কিন্তু প্রতিবাদ করছে। মানুষ জেগে উঠছে। আপনার অবশ্যই লক্ষ্য করেছেন, ইতোমধ্যে ২২ জন যুবক রাজপথে লড়াই করে জীবন দিয়েছে। আজকে সবাই এগিয়ে আসছে। আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি সবাই একত্রিত হচ্ছি, হয়েছি। যুগপৎ আন্দোলনের বাইরে যে দলগুলো আছে, আমরা সকলেই একমত। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না।

মির্জা ফখরুল বলেন, আমি আবেদন জানাই তরুণদের কাছে, যারা যুবক আছেন তাদের কাছে। কাজী জাফর চলে গেছেন। এখানে আমিসহ যত বয়স্ক মানুষ আছি আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে। আমরা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করছি। কাজী জাফর কিন্তু লড়াই করে গেছেন। এ লড়াই কিন্তু ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, লড়াই কিন্তু দেশ ও মানুষের জন্যে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত