আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

জাতীয় পার্টিতে নাটকীয়তা

জাতীয় পার্টিতে নাটকীয়তা

রওশন এরশাদ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন—এ খবর দলটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও জাপার মহাসচিবসহ দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। রওশন এরশাদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ-সংক্রান্ত খবরটি ‘ভুয়া’। তবে এ বিষয়ে রওশন এরশাদ কিছু বলেননি।

এ ঘটনাকে দলটির নেতা-কর্মীদের অনেকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে আবার নাটকীয়তার শুরু বলে মনে করছেন। বিশেষ করে জাপার চেয়ারম্যান জি এম কাদের যখন ভারত সফরে, তখন হঠাৎ করে রওশনের নামে এমন সংবাদ বিজ্ঞপ্তি দলের ভেতরে এবং বাইরে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।

অনেকে বলছেন, এই মুহূর্তে কৌশলগত কারণে বিবৃতিটিকে নাকচ করা হলেও কার্যত এটিই শেষ কথা নয়। এ ধরনের তৎপরতা দলটিতে সক্রিয় রয়েছে। সামনের দিনগুলোতে দলের নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে বিভক্তি আরও দৃশ্যমান হবে। বিশেষ করে, নির্বাচন নিয়ে জি এম কাদেরের ভূমিকা কী হয়, এর ওপর অনেক কিছু নির্ভর করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। চার দিনের সফর শেষে জি এম কাদেরের আজ বুধবার দেশে ফেরার কথা রয়েছে। তাঁর এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

নির্বাচন ঘনিয়ে এলেই এ ধরনের ষড়যন্ত্র হতে থাকে। আমরা তো জন্ম থেকেই জ্বলছি এবং মোকাবিলা করে আসছি। নির্বাচন যতই ঘনিয়ে আসবে, সমস্যা আরও আসবে। এসব বিষয়ে আমরা সতর্ক আছি।

আড়াই লাইনের ওই বিবৃতিতে রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে উল্লেখ করেন। কাজী লুৎফুল কবীর নামের এক ব্যক্তি ‘প্রেস নোট (জাপা) ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিবৃতিটি দেন। লুৎফুল কবীর দীর্ঘদিন ধরে এই গ্রুপে রওশন এরশাদসহ তাঁর পক্ষের নেতাদের বক্তৃতা-বিবৃতি দিয়ে আসছেন।

এই বিবৃতির পাশাপাশি রওশনকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত-সম্পর্কিত সভার কার্যবিবরণী এবং তাতে পাঁচজন কো–চেয়ারম্যান ও একজন প্রেসিডিয়াম সদস্যের স্বাক্ষরসংবলিত একটি ছবিও দেন।

এ খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পর জাপার মহাসচিব মো. মুজিবুল হকসহ তিনজন নেতা এই বিবৃতিকে ‘ভুয়া’ বলে দাবি করেন। এ বিষয়ে জাপার মহাসচিব, দলের কো–চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন ও প্রেসিডিয়াম সদস্য সফিকুল ইসলাম পৃথক বিবৃতি ও ভিডিও বার্তা দিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এসব বার্তায় তাঁরা বলেছেন, জি এম কাদেরই জাপার চেয়ারম্যান। তাঁর নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ আছে।

বিবৃতি ও ভিডিও বার্তায় জাপার মহাসচিব বলেন, গঠনতন্ত্র অনুযায়ী কেউ ইচ্ছা করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারেন না। গঠনতন্ত্রের বাইরে কেউই কিছু করতে পারবেন না। জাতীয় পার্টির নেতা-কর্মীরা জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের (রওশন এরশাদ) নাম ব্যবহার করে এমন একটি ভুয়া খবর দিয়েছেন। এমন কোনো ঘটনা ঘটেনি এবং ঘটার সুযোগও নেই। তিনি ভুয়া খবরে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

রওশন এরশাদের নাম ব্যবহার করে দেওয়া এই বিজ্ঞপ্তিকে দলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

অবশ্য রওশন এরশাদের নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করার ঘটনা এই প্রথম নয়। এবারসহ অন্তত তিনবার তিনি নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন। জেনারেল এরশাদ মারা যান ২০১৯ সালের ১৪ জুলাই। তাঁর মৃত্যুর পর থেকে জি এম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

২০১৯ সালের ৫ ডিসেম্বর রওশন সংবাদ সম্মেলন করে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন। তখন আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হকসহ অনেকে তাঁর সঙ্গে ছিলেন। অপর দিকে জাপার আরেক অংশ জি এম কাদেরকে বৈধ চেয়ারম্যান ঘোষণা করে পাল্টা সংবাদ সম্মেলন করেন। এই পক্ষে ছিলেন জিয়াউদ্দিন বাবলু, মসিউর রহমানসহ (রাঙ্গা) অনেকে। পরে দুই পক্ষের সমঝোতা হয়।

এরপর ২০২০ সালের ১৫ জানুয়ারি রওশন এরশাদ ছেলে সাদ এরশাদকে কো–চেয়ারম্যান করে ১৬ জন নেতাকে দলে পদায়ন করে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠান। যদিও তাঁর এ পদায়ন জি এম কাদের গ্রহণ করেননি। এ ছাড়া গত বছরের ৩১ আগস্ট ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় নিজেকে আহ্বায়ক করে জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন রওশন।

এ নিয়ে দলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞায় জি এম কাদের তিন মাস দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন থেকেও বিরত ছিলেন।

অবশ্য রওশন এরশাদের নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করার ঘটনা এই প্রথম নয়। এবারসহ অন্তত তিনবার তিনি নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন। জেনারেল এরশাদ মারা যান ২০১৯ সালের ১৪ জুলাই। তাঁর মৃত্যুর পর থেকে জি এম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

এরপর গত বছরের ১৩ ডিসেম্বর রওশন এরশাদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরদিন ১৪ ডিসেম্বর রাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে রওশন এরশাদকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছিলেন তাঁর পক্ষের নেতারা।

দলীয় সূত্রগুলো বলছে, প্রতিবারই গণমাধ্যমে পাঠানো বিবৃতি বা বিজ্ঞপ্তিকে অস্বীকার করা হয়। তবে এবার রওশন এরশাদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে পাল্টা কোনো বিবৃতি দেননি। এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হয়।

তাঁকে মুঠোফোনে খুদে বার্তাও পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি। তবে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এটি একটি ভুয়া বিবৃতি। বিভ্রান্তি সৃষ্টির জন্য কেউ এটা করে থাকতে পারেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত