আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বর্তমান সংবিধান তা আওয়ামী লীগের তৈরি সংবিধান: ফখরুল

বর্তমান সংবিধান তা আওয়ামী লীগের তৈরি সংবিধান: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে যে সংবিধানটি রয়েছে তা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান। যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না। অথচ সংবিধান তো মানুষের জন্যই তৈরি করা হয়। তাহলে পরিবর্তন করা যাবে না কেন? আসলে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তারা নিজেদের এ দেশের মালিক মনে করে। দেশটা যে জনগণের, তা আর মনে করে না আওয়ামী লীগ। এ ধারণা থেকে বেরিয়ে আসার জন্য এখন শক্ত একটা ঝাঁকুনি দরকার।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত ‌‘নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এটা বলে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা তো নিজেদের প্রয়োজনমতো সংবিধান তৈরি করেছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে। অথচ এ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য টানা আন্দোলন করেছিল। তখন এটা জায়েজ হলে এখন হবে না কেন?

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচার থাকার কথা নয়, তারা সন্ত্রাসের রাজনীতি করে। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমাদের কোনো বিকল্প নেই, লক্ষ্য একটাই তাদের সরাতে হবে। তরুণ সমাজকে আরও সংঘবদ্ধ হতে হবে। দেশের পরিবর্তন আমরা আনতে না পারলে আমাদের জবাবদিহি করতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত