আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

চার দলে যোগদানের প্রস্তাব পেয়েছেন হিরো আলম আছে আওয়ামী লীগ-বিএনপিও

চার দলে যোগদানের প্রস্তাব পেয়েছেন হিরো আলম আছে আওয়ামী লীগ-বিএনপিও

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপিসহ চার রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব পেয়েছেন হিরো আলম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হিরো আলম বলেন, ‘আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছি। আপনাদের জন্য একটি সুখবর আছে সেটা হলো আমি যেকোনো একটা দলে যোগদান করছি। আমি চার দল থেকে প্রস্তাব পেয়েছি। দলগুলো হলো- বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এই দলগুলোর মধ্যে থেকে যেকোনো একটি দল থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে আসছি।’

এবার হিরো আলম আর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে না জানিয়ে তিনি বলেন, ‘গত কয়েকবার আমি এক তারা প্রতীকে নির্বাচন করেছি। কিন্তু বর্তমানে একতারা প্রতীক নেই। তাই আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে একটা দলের হয়ে নির্বাচন করব। আমি আবারও নির্বাচনের মাঠে আসতেছি।’

বিএনপিসহ বড় বড় দলগুলো বলছে বর্তমান সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না এ অবস্থায় কি আপনি এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘সবগুলো দল যদি নির্বাচনে যায় তাহলে আমি নির্বাচনে যাব।’

চারটি দল কী আপনাকে প্রস্তাব দিয়েছে নাকি আপনি প্রস্তাব দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘তারাই আমাকে প্রস্তাব দিয়েছে। নির্বাচনের আগে আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।’

কোন আসন থেকে নির্বাচনে করবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমার তো আসন তিনটি। বগুড়ায় ২টি এবং ঢাকায় একটি। দল থেকে করতে হলে তো একটা আসন থেকেই করতে হবে। দল যে আসন দেবে সেই আসন থেকেই নির্বাচন করব।’

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন হিরো আলম। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে ওই আসনের নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আর হিরো আলম ভোট পান ৫ হাজার ৬০৯টি।

তার আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে লড়েন হিরো আলম। সেখানেও জয়ের দেখা পাননি তিনি। ওই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মশাল প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। তানসেন ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর হিরো আলম পান ১৯ হাজার ৫৭১ ভোট। ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত