আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মা–বাবার ঝগড়ায় শিশুর প্রাণ গেল

মা–বাবার ঝগড়ায় শিশুর প্রাণ গেল

প্রতীকী ছবি

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে মা–বাবার ঝগড়ার একপর্যায়ে কাঠের টুকরার আঘাতে আলিফ নামের এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় বাবাকে গ্রেপ্তার করছে সাভার মডেল থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সাভারের তালবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আলমগীর হোসেন (২৩) রংপুরের পীরগাছা উপজেলার পূর্বদেবু গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সচালকের সহকারী হিসেবে কর্মরত।

সাভার মডেল থানার পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে আলমগীর হোসেন পারিবারিক কলহের জেরে স্ত্রী কল্পনা আক্তারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ সময় কল্পনার কোলে ছিল শিশু আলিফ। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে কাঠের টুকরা দিয়ে স্ত্রীকে আঘাত করতে যান আলমগীর। তবে কাঠের টুকরাটির আঘাত শিশুটির কপালে লাগে। পরে শিশুটিকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার ও আলমগীরকে আটক করে পুলিশ। পরে আজ শুক্রবার সকালে শিশুটির মা কল্পনা আক্তারের করা হত্যা মামলায় আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মায়ের করা মামলায় শিশুটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত