আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

এখন হত্যা করে কারাগারে আটকে রেখে: মির্জা আব্বাস

এখন হত্যা করে কারাগারে আটকে রেখে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, সরকার আগে বিএনপির নেতা–কর্মীদের হত্যা করত গুলি করে, গুম করে। আর এখন হত্যা করে পিটিয়ে, জেলখানায় আটকে রেখে, খাবার না দিয়ে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব অভিযোগ করেন মির্জা আব্বাস।

কুশিক্ষায় শিক্ষিত লোকেরা দেশটাকে ধ্বংসের দিয়ে নিয়ে যাচ্ছে অভিযোগ করে বিএনপির মির্জা আব্বাস বলেন, তারা দেশকে ভালোবাসে না। ভালোবাসে টাকা। এই লোকগুলো টাকাপয়সা, ধনসম্পদ লুট করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে। তিনি বলেন, ‘জনতা ব্যাংক থেকে সব নিয়মকানুন ভেঙে ২২ হাজার কোটি টাকা নিয়ে গেছে। যিনি নিলেন, তিনিও শিক্ষিত; যিনি দিলেন, তিনিও শিক্ষিত। এঁদের ভেতর দেশপ্রেম নেই, ভালোবাসা নেই।’

১০০ টাকার মান ১৪ টাকা কমে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অর্থনৈতিকভাবে দেশের মানুষকে পঙ্গু বানিয়ে ফেলা হচ্ছে। খুন–গুম করে রাজনৈতিকভাবে দেশের মানুষকে পঙ্গু বানিয়ে ফেলা হচ্ছে। তিনি দাবি করেন, এই সরকার পদত্যাগ না করলে এই দেশের মানুষ বাঁচবে না।

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের দেশ নিয়ে বহু দেশ মাথা ঘামাচ্ছে।’ ভারতের উদ্দেশে তিনি বলেন, এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করেন। সরকারের সঙ্গে নয়, আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গেও নয়।’

সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা এখন মৃত্যুর ভয় করি না। বন্দুক তাক করার চেষ্টা করবেন না। আপনাদের বন্দুকের গুলিতে কেউ পিছু যাবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল চারটার দিকে কালো পতাকা গণমিছিল বের করা হয়। মিছিলটি ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল ও রাজধানী সুপারমার্কেট হয়ে দয়াগঞ্জে গিয়ে শেষ হবে।

গত ১২ জুলাই সরকার হটানোর এক দফার আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, ঢাকার চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচি এবং একাধিকবার গণমিছিল করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

এর আগে ১১ ও ১৮ আগস্ট গণমিছিল হয়। অর্থাৎ চলতি আগস্ট মাসের গত তিন শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো গণমিছিল করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা গণমিছিলে অংশ নিয়েছেন। আজকের কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম ছিলেন না। তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত