আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

নিজের পতন নিজেই ডেকে আনছে সরকার: এবি পার্টি

নিজের পতন নিজেই ডেকে আনছে সরকার: এবি পার্টি

এবি পার্টির প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলের সদস্যসচিব মজিবুর রহমান।

জনদাবি উপেক্ষা করে সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছে।

রাজধানীর বিজয় নগরে এবি পার্টি আয়োজিত সরকারের পদত্যাগের এক দফা দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ দাবি করেন। সংবাদমাধ্যমে পাঠানো দলটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সদস্যসচিব মজিবুর রহমান বলেন, স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষ আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে। দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির বিরুদ্ধে যত ক্ষোভ মানুষের মনে জমা হয়েছে, তাতে পরিস্থিতি খুবই স্পষ্ট, অবৈধ এই সরকারকে এবার ক্ষমতা ছাড়তেই হবে। কিন্তু জনদাবি উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে থেকে সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে।

মজিবুর রহমান অবিলম্বে পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি করে বলেন, ‘আল্লাহর ওয়াস্তে এবার পদত্যাগ করে দেশ ও জাতিকে মুক্তি দিন।’ তিনি আরও বলেন, প্রবাসী সন্তানের ফেসবুকে স্বাধীন মতপ্রকাশের অপরাধে দেশে মাকে গ্রেপ্তার জঘন্য উদাহরণ।

সরকারের পদত্যাগের এক দফা দাবি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং রাষ্ট্র মেরামত ও সংস্কারের দুই দফা গণ-আন্দোলনের সমর্থনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম সদস্যসচিব ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমূল হক। দলের জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাতের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ, সহকারী সদস্যসচিব আক্তারুজ্জামান, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স প্রমুখ।

প্রতিবাদী অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত