আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিএনপিকে নির্বাচনে আসতে হবে ক্ষমতাচ্যুতের জন্য: কৃষিমন্ত্রী

বিএনপিকে নির্বাচনে আসতে হবে ক্ষমতাচ্যুতের জন্য: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আওয়ামী লীগ সংগঠিত দল, সুশৃঙ্খল দল। তৃণমূলে আমাদের শিকড় অনেক গভীরে। এটা ইচ্ছা করলেই তোলা যাবে না। তাদের (বিএনপি) নির্বাচনে এসেই আমাদের ক্ষমতাচ্যুত করতে হবে। তা ছাড়া আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার কোনো সুযোগ নেই।’

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ‘তালগাছ রোপণ কর্মসূচি’ উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন। সবুজ পৃথিবী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। অবশ্যই সবার নিকট গ্রহণযোগ্য, সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন বাংলাদেশে হোক। এ দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে কি না, আমরা দেখতে চাই। তাঁরা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল আছে কি না, দেখতে চাই। আমরা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে চাই।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর দেশ চালিয়ে মানুষের আস্থা অর্জন করেছে। এখন তৃণমূলে এমন কোনো গ্রাম নেই, যেখানে আওয়ামী লীগের কর্মী নেই। তারা (বিএনপি) ট্রাম্পকার্ড দেখাচ্ছে। আন্দোলন করে আওয়ামী লীগের পতন ঘটাবে। এই শক্তি বিএনপির নেই। যত সন্ত্রাস করুক, আগুনসন্ত্রাস—যে সন্ত্রাসই করুক, কোনো সন্ত্রাস করে আওয়ামী লীগের পতন ঘটাতে পারবে না।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘বিএনপি ট্রাম্পকার্ড দেখাক, লাল কার্ড দেখাক। নীল কুঠি, সবুজ কুঠি যেখানেই ষড়যন্ত্র করুক না কেন, সব ষড়যন্ত্র আমরা মোকাবিলা করব। তারা যদি সন্ত্রাস করে, আবার বাড়িঘরে আগুন দেয়, বিদ্যুতের লাইন তোলে, গাড়িতে আগুন দেয়, মানুষকে পুড়িয়ে মারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সক্ষমতা অর্জন করেছে, তারা সেটি মোকাবিলা করবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজনৈতিকভাবে বসে থাকবেন না; আমরা নীরব থাকব না। তারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে, সংবিধান লঙ্ঘন করে, তাহলে কঠোর হস্তে মোকাবিলা করা হবে।’

মো. আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা সত্যিকারের সুখী–সমৃদ্ধিশালী বাংলাদেশ এখনো গড়ে তুলতে পারিনি। তবে দেশের উন্নয়নের যে ধারা সৃষ্টি করা হয়েছে, উন্নয়নের যে দিগন্ত উন্মোচিত হয়েছে, বাংলাদেশকে আমরা যে উন্নয়নের মহাসড়কে স্থাপন করেছি; এই ধারাকে আরও বেগবান করতে হবে। তা যদি আমরা করতে পারি, তাহলে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত হয়েছে বলে আমরা মনে করব।’

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল ও মির্জাপুর উপজেলা সবুজ পৃথিবীর সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত