আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিএনপি অস্ত্র মজুদ করছে নির্বাচন বানচালের উদ্দেশ্যে: নানক

বিএনপি অস্ত্র মজুদ করছে নির্বাচন বানচালের উদ্দেশ্যে: নানক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যেই বিএনপি অস্ত্র মজুদ করতে শুরু করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, গত কয়েকদিন আগে অস্ত্রসহ ছাত্রদলের ৬ নেতা আটক হয়েছে। আমাদের মনে রাখতে হবে সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করতে, দেশের শান্তি ও উন্নয়ন ঠেকাতে তারা এখন থেকেই অস্ত্র মজুদ করতে শুরু করেছে।

শনিবার শোকাবহ আগস্ট মাস স্মরণে মেধাবৃত্তি প্রধান, সেলাই প্রশিক্ষণের সনদপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নানক।
মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার জেলা পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নানক বলেন, এই বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছে। দেশের উন্নয়ন ও শান্তি রক্ষার্থে এই বাঙালি জাতি এ সকল অস্ত্রধারীদের আবারও প্রতিহত করতে প্রস্তুত। আগামী স্মার্ট বাংলাদেশ কেউ ঠেকাতে চাইলে তাদের প্রতিহত করতে হবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে।

১৫ আগস্ট এর স্মৃতিচারণ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের একুশে আগস্ট একই সূত্রে গাথা। ৭৫'র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তারই পুত্র তারেক রহমানের পরিকল্পনায় একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে। খালেদা-নিজামী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। শুধু তাই নয়, গ্রেনেড হামলার সকল আলামত তারা মুছে দিতে চেয়েছিল। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে-আমরা কি সেই ৭৫, সেই একুশে আগস্ট আবারও ক্ষমতায় দেখতে চাই? নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া স্মার্ট বাংলাদেশকে দেখতে চাই।

আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ওরা দেশকে ধ্বংস করে আর শেখ হাসিনা সৃষ্টি করে। যাদের থাকার ঘর ছিল না তাদেরকে ঘর নির্মাণ করে দিয়েছেন। আমাদের ঘরের বোনেরা গোপন রোগের জন্য কাউকে বলতে পারত না। কিন্তু এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে গ্রামেগঞ্জে ক্লিনিকের মাধ্যমে তারা চিকিৎসা নিচ্ছে। বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা এখন সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নেতৃত্ব গড়ে তুলতে হবে উল্লেখ করে সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও তারই সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের মতো স্মার্ট নেতৃত্ব আমাদের আর কেউ আসেনি। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নেতৃত্ব, স্মার্ট প্রশিক্ষণ, স্মার্ট শিক্ষাসহ সবকিছুতে স্মার্ট কার্যক্রমের মাধ্যমে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ স্মার্ট বাংলাদেশ পরিণত হবে।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ এমপি, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত