আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

এক রাতেই শেষ করে দেবে আওয়ামী লীগকে:ওবায়দুল কাদের

এক রাতেই শেষ করে দেবে আওয়ামী লীগকে:ওবায়দুল কাদের

বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগের বাকিদের শেষ করে দেবে’, বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। বলে, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না। কী সুন্দর কথা! আওয়ামী লীগকে নিশ্চিহ্ণ করে দিয়েছে। বাকিদের এক রাতেই শেষ করে দেবে। এটা তাদের ভেতরের কথা। বিএনপির তিন গুণ- সন্ত্রাস, দুর্নীতি আর মানুষ খুন। এখন আবার নিজেদের দোষ অপরের ওপর চাপায়। এটা তাদের নতুন কূটকৌশল।’

আজ শনিবার বিকালে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধ, গণতন্ত্রকে গিলে খাবে। বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাবে এটা তাদের ধান্দা।’

তিনি বলেন, ‘বিশ্ব সংকটের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারচেয়ে যোগ্য কোনো প্রার্থী আছে?’

‘জনগণ শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক, সংসদের বিলুপ্তি চায় না। ওরা (বিএনপি) কেন চায়? নির্বাচনে শেখ হাসিনা হারলে আপনি হেরে যাবেন, বাংলাদেশ, গরীব মানুষ, মুক্তিযুদ্ধ হেরে যাবে। গরীব মানুষকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে।’

বিএনপি নেতৃত্ব সংকটে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কাকে নেতা বানাবে? খালেদা জিয়া, তারেক রহমান দুজনেই দণ্ডিত। নির্বাচনে কে নেতা হবে দলের? হাওয়া নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতা কে? ভুয়া, এক দফা ভুয়া।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সংসদ সদস্য আগা খান মিন্টুসহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বক্তারা ৭৫ এর মতো ষড়যন্ত্র এখনো চলছে জানিয়ে তা মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দেন। পরে দুস্থঃদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত