আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্নকারীরা অর্বাচীন: শেখ হাসিনা

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্নকারীরা অর্বাচীন: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের বৈধতা নিয়ে যারা কথা বলেন দুটি আন্তর্জাতিক গণতান্ত্রিক সংস্থার নির্বাচনে বাংলাদেশের সংসদের দুজন নির্বাচিত হওয়ায় তার জবাব দেয়া হয়েছে। এরপরেও যারা কথা বলছেন আমি মনে করি তারা অর্বাচীন। গণতন্ত্র সম্পর্কে তাদের ধারণা নেই।
রবিবার বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি দু’জন বিজয়ীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আজ গণতান্ত্রিক বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। সোয়া ৪ ঘণ্টাব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩৫ জন সংসদ সদস্য।
শেখ হাসিনা বলেন, ৫ জানুয়ারি নির্বাচন বানচালের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। নির্বাচন বানচাল করার চেষ্টা হয়েছিল। এ ষড়যন্ত্র যে শুধু দেশেই ছিল তা নয়। এ চক্রান্তের মধ্যেই নির্বাচন করেছি। জনগণ আমাদের সমর্থন দিয়ে বিজয়ী করেছিল বলেই আজ আমরা এ দুটি পদে বিজয়ী হতে পেরেছি।
বিএনপি চেয়ারপারসনের ঢাল-তলোয়ার নিয়ে মাঠে নামের হুমকির বিষয় ইঙ্গিত করে তিনি বলেন, ঢাল-তলোয়ার নিয়ে নামুক আর যা খুশি তাই নিয়ে নামুক না কেন বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। এ দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
তিনি বলেন, বাংলাদেশ শুধু গণতন্ত্র প্রতিষ্ঠাই করেনি। গণতান্ত্রিক বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। এ ধারা আমরা অব্যাহত রাখব। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবে।
এ সময় শেখ হাসিনা স্পিকারের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের উপর বিরাট এক দায়িত্ব পরেছে বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার। আজ বিশ্ব গণতন্ত্রের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের দুজন সংসদ সদস্য। স্পিকার আপনার ওপর বিরাট দায়িত্ব পড়েছে। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যা সহযোগিতা করার আমরা তা করব।
তিনি বলেন, যে সংস্থা থেকে তিন তিন বার যে দেশ সদস্য পদ হারায়, সেই দেশই আজ নেতৃত্ব দিচ্ছে। জাতির পিতার নেতৃত্বে আমরা বিজয়ী হয়েছিলাম। আমরা বিজয়ী জাতি। আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস না থাকলে কেউ এগিয়ে যেতে পারে না। আমাদের সেই আত্মবিশ্বাস আছে।
তিনি বলেন, গণতন্ত্র না থাকলে দেশ এগোতো না। আমার দৃঢ় বিশ্বাস আমরা এগিয়ে যেতে পারবো।
জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩ ম্যাচ সিরিজের টেস্টে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ যারা নির্বাচন নিয়ে প্রশ্ন করেন তারা ক্ষমতায় এসে বলেছিল, আমি না কি তদবির করে বাংলাদেশের টেস্ট খেলার সুযোগ করে দিয়েছি। বাংলাদেশের নাকি কোনো যোগ্যতাই নেই। আজ বাংলার টাইগাররা দেখিয়ে দিয়েছে তারা ইচ্ছা করলেই পারে।
তিনি বলেন, এক সিরিজে ৫টি সেঞ্চুরি। এটাই প্রমাণ করে বাংলাদেশের ছেলেরা ইচ্ছা থাকলেই পারে। এ সময় সাকিব আল হাসান, মুমিনুল হক ও তামিম ইকবালকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

পাঠকের মতামত