আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সারা দেশে এইচএসসির পঞ্চম দিনে পরীক্ষা দেয়নি ৬৯০৭ জন

সারা দেশে এইচএসসির পঞ্চম দিনে পরীক্ষা দেয়নি ৬৯০৭ জন

এইচএসসি ও সমমানের পরীক্ষার পঞ্চম দিনে অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৬ জনকে বহিষ্কার করা হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষার অনুপস্থিত ও বহিষ্কারের তথ্য জানানো হয়নি।

এদিন ৮টি শিক্ষাবোর্ডে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আজ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই শিক্ষাবোর্ডে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল দশ লাখ ২৩ হাজার ৭৮৯ জন। এর মধ্যে দশ লাখ ১৬ হাজার ৮৮২ পরীক্ষার্থী অংশ নেয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি এক হাজার ৮৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া চট্টগ্রামে ৪৪৫ জন, রাজশাহীতে এক হাজার ৩৯ জন, বরিশালে ৪৪২ জন, সিলেটে ৫২৪ জন, দিনাজপুরে ৮৪৬ জন, কুমিল্লায় ৬৪৯ জন, ময়মনসিংহে ৪১৮ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ৭০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে আজ সারাদেশে ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার শিক্ষার্থীদের মধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ডে চারজন, ময়মনসিংহ বোর্ডে তিনজন, বরিশাল বোর্ডে ছয়জন, ঢাকা বোর্ডে একজন, যশোর বোর্ডে একজন, দিনাজপুর বোর্ডে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার দায়িত্বে থাকা একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত