আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মানসিক অসুস্থতায় ভুগছেন কাদের: রিজভী

মানসিক অসুস্থতায় ভুগছেন কাদের: রিজভী

দলীয় পদ হারানোর ভয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানসিক অসুস্থতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত 'সত্যনিষ্ঠ সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের সংগ্রাম ও সাংবাদিকতা' শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অসুস্থতা তো আছেই, তিনি এখন মানসিক অসুস্থতায়ও ভুগছেন। কখন তার সাধারণ সম্পাদকের পদ চলে যায়! বিএনপির যদি আন্দোলনের বারোটা বাজে তাহলে আপনি আশঙ্কা করছেন কেন? তাহলে কী ঘটনা আছে?

'আপনারা যে দুর্বল হয়ে গেছেন, গণবিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনাদের যে কোনো ধরনের জনভিত্তি নেই, আপনারা সেই আশঙ্কা করছেন। কিন্তু কথা বলছেন উল্টো। নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এই কথাগুলা বলছেন, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ওবায়দুল কাদের সাহেব চারদিকে পুলিশ পরিবেষ্টিত, র‌্যাব পরিবেষ্টিত থাকেন। বিএনপির কর্মসূচি হলে নির্দ্বিধায় আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ- গুলি করতে দ্বিধা করে না। গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট পর্যন্ত আমাদের ২০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অনেকে চোখ হারা, কারো হাতের কবজি কাটা, কেউ কেউ পা হারাচ্ছে, অনেকের গোটা শরীর গুলিতে ক্ষতবিক্ষত।তারপরও জাতীয়তাবাদী শক্তি এখনও রাস্তায়,গণতন্ত্রগামী মানুষ রাস্তায়।

বিএনপির এই নেতা বলেন, এত বাধার মুখেও আপনারা দেখেছেন, গতকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে যে ঢেউটা নেমেছিল এসব দেখে ওবায়দুল কাদের সাহেব এক ধরনের বিভ্রান্তিতে ভুগছেন। ডিমেনশিয়া বলে একটি রোগ আছে। একটু আগে যে কথা বলেন, তারপর তা ভুলে যান।

সরকারের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, এখনও সময় আছে, খুব দ্রুত তত্ত্বাবধায়ক সরকার জনদাবি মেনে নিন। অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। সুষ্ঠু নির্বাচন চাওয়াটা কোনো ষড়যন্ত্র নয়। এটা জনগণের দাবি, জনগণ এটা চায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত