আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

উদ্বুদ্ধ হতে হবে অসাম্প্রদায়িক চেতনায় : ওবায়দুল কাদের

উদ্বুদ্ধ হতে হবে অসাম্প্রদায়িক চেতনায় : ওবায়দুল কাদের

সাম্প্রদায়িকতা এখনো স্বাধীন বাংলাদেশের অগ্রগতির পথ ও বিকাশের ধারায় অন্তরায় হিসেবে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে ধ্বংস করতে হবে, উদ্বুদ্ধ হতে হবে অসাম্প্রদায়িক চেতনায়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আজ তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুলের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এরপর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সংকটে-সংগ্রামে, মুক্তিযুদ্ধে কাজী নজরুল ইসলাম এক প্রেরণার উৎস। চিরদিন তিনি বাঙালির জীবনে বেঁচে থাকবেন। আগস্ট বাঙালিদের জন্য ট্র্যাজেডির মাস। এ মাসেই আমরা বাংলার সেরা তিন মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে হারিয়েছি। নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক।

জাতীয় কবি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা ও গানে চেতনার বিস্ফোরণ ঘটিয়েছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা এখনো আমাদের দেশে অগ্রগতির পথে, বিকাশের ধারায় অন্তরায় হয়ে আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীর এই দিনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা সমূলে ধ্বংস করব—এই শপথ করি এবং বাংলাদেশে যাঁরা সত্যিকারের বাঙালি, তাঁদেরও এই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।’

এর আগে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, শাজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত