আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে : আব্দুর রাজ্জাক

ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে : আব্দুর রাজ্জাক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যাতে দেশে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যাতে দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে এজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তাদের ষড়যন্ত্র বা যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে হবে’।

আব্দুর রাজ্জাক আজ রোববার রাজধানীর গুলিস্থান মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জরুরি বর্ধিত সভায় এ কথা বলেন। আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় আওয়ামী লীগের সুধী সমাবেশ সফল করার লক্ষ্যেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে। তারা সংবিধান মানে না। জনগণের উপর তাদের কোনো আস্থা নেই। তাই তারা নির্বাচনে না এসে তা বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপির সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

নির্বাচনে পরাজিত করার মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের শেকড় উপড়ে ফেলতে হবে মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াতকে উৎখাত করতে আবারও বঙ্গবন্ধুর মতো নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে। তাহলে তাদের শেকড় উপড়ে ফেলা যাবে।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, অর্থনীতির সব ক্ষেত্রে বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, আইসিটি সব খাতেই অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। বিশ্বজুড়েই এই উন্নয়ন স্বীকৃতি পেয়েছে। কিন্তু এই পরিবর্তনকে একটি শ্রেণী হত্যা, আগুন ও ধ্বংসাত্মক কাজের মাধ্যমে ধ্বংস করে দিতে চাইছে। তারা সেপ্টেম্বরে নতুন করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বক্তব্য রাখেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত