আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা বিষয়ক সংলাপ

বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা বিষয়ক সংলাপ

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত পঞ্চম বার্ষিক ডিফেন্স ডায়ালগ (এডিডি) শুরু হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে এ ডায়ালগ চলছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদরপ্তর (আইএসপিআর)।

 

আইএসপিআর জানায়, ২০১৭ সালের ৮ এপ্রিল সই হওয়া প্রতিরক্ষা সমঝোতা স্মারক অনুযায়ী, তিন বাহিনীর সাধারণ বিষয়গুলো অ্যানুয়েল ডিফেন্স ডায়ালগের (এডিডি) মাধ্যমে প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে প্রতি বছর এ সংলাপ করে আসছে বাংলাদেশ ও ভারত। এ পর্যন্ত উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত চারটি সংলাপ অনুষ্ঠিত হয়। ২০২২ সালে চতুর্থ ডায়ালগ ভারতে অনুষ্ঠিত হয়েছিল।

এ সংলাপে মূলত উভয় দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক বিষয়, সামরিক শিল্প, দুর্যোগ মোকাবিলা ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ভারতের পক্ষে দেশটির প্রতিরক্ষা সচিব শ্রী গিরিধর আরমান, নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে ভারতের প্রতিনিধিদলের প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। উভয় দেশের মধ্যকার ট্রাই সার্ভিসেস স্টাফ টক (টিএসএসটি) মঙ্গলবার (২৯ আগস্ট) সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বর্তমানে অত্যন্ত নিবিড়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষা উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতা দিতে ভারতের ক্রমাগত সহায়তার বিষয়টি সুস্পষ্ট। প্রতি বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক সদস্য ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন। একই ভাবে ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরাও বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে থাকেন।

দুই দেশের সশস্ত্র বাহিনী বিভিন্ন পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একসঙ্গে কাজ করে আসছে। এছাড়া উচ্চ পর্যায়ের সামরিক সফর বিনিময় দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতার একটি অন্যন্য বৈশিষ্ট্য বলেও জানায় আইএসপিআর।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তি সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে- যা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে তৈরি হয়েছিল। উভয় দেশের এ সম্পর্ক বহুমাত্রিক, বহুমুখী এবং সর্বদা বিকাশমান। এছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে দুদেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে সামরিক ও নিরাপত্তাবিষয়ক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ অগ্রগতি পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত